,

পরিচালকের কু প্রস্তাব: থাপ্পড় মারার হুমকি অভিনেত্রীর

news-image

বিনোদন ডেস্ক।। একের পর এক ‘মি টু’ ক্যাম্পেইন অর্থাৎ যৌন হয়রানি নিয়ে মুখ খুলছেন বলিউডের তারকারা। ধীরে ধীরে এই তালিকা দীর্ঘ হচ্ছে। সম্প্রতি বলিউড অভিনেত্রী কঙ্গনা অভিযোগ করেন যে- ‘কুইন’-এর শুটিংয়ের সময় বিকাশ বহেল তার সঙ্গে অত্যন্ত অশালীন ব্যবহার করেছেন। কঙ্গনার পর এবার বিকাশের বিরুদ্ধে মুখ খোলেন আরও এক অভিনেত্রী। যদিও তার নাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে ওই অভিনেত্রীর পর ‘কুইন’-এর আরও এক অভিনেত্রী বিকাশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।

নয়নি দীক্ষিত নামে ওই অভিনেত্রী বলেন, ‘লন্ডন দা ঠুমকা’-র শুটিংয়ের সময় বিকাশ তাকে একটি ‘টু স্টার’ হোটেলে রাখার ব্যবস্থা করেন। যেখানে থাকতে তার আপত্তি ছিল। এ কথা বিকাশকে জানাতেই তিনি বলেন, নয়নি ইচ্ছা করলে বিকাশের ঘরে থাকতে পারেন। কিন্তু পরিচালকের সেই প্রস্তাব মেনে নেননি নয়নি। শুধু তাই নয়, ভবিষ্যতে তার সঙ্গে অসভ্যতা করতে চাইলে, বিকাশকে কষিয়ে থাপ্পড় মারবেন বলেও হুমকি দেন অভিনেত্রী।

আর এরপর থেকেই নাকি বিকাশ তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন। ওই ঘটনার পরদিন শুটিং করতে গেলে বিকাশ সবার সামনে তাকে অপমান করেন। এরপরই নয়নি বুঝতে পারেন, আসল ঘটনা কী?

বিকাশের নোংরা প্রস্তাব তিনি মেনে নেননি বলেই তার সঙ্গে এই ধরনের বাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন নয়নি।

নয়নি আরও বলেন, ‘বিকাশের টিমে দিল্লির অন্য একজন ছিলেন। যিনি কাস্টিং গ্রুপে ছিলেন। ২১ বছর বয়সী ওই তরুণীর সঙ্গেও বিকাশ অশালীন ব্যবহার করতেন বলে অভিযোগ করেন নয়নি। উৎস : জি নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর