,

‘দেশে ফিরে আপিল করবেন তারেক’

news-image

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। বুধবার রায় ঘোষণার পরপরই সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ তথ্য জানান।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেছে বিবাদীপক্ষ। রায়ের প্রতিক্রিয়ায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট নই। যে মামলায় তারেক রহমানের খালাস পাওয়ার কথা সেখানে সাজা হয়েছে। আমরা ন্যায় বিচার পাইনি।

আপিল করতে তারেক রহমান দেশে ফিরবেন কিনা জানতে চাইলে বিএনপিপন্থি এই আইনজীবী বলেন, অন্যায় ও বেআইনিভাবে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। তিনি অবশ্যই দেশে ফিরবেন। তিনি দেশে ফিরে এলে আপিল করা হবে।

আপিল করলে তারেক রহমানসহ বিএনপি নেতারা খালাস পাবেন দাবি করে সানাউল্লাহ মিয়া বলেন, কোনও সাক্ষী বলেননি তারেক রহমান ষড়যন্ত্র করেছেন, গোপন বৈঠক করেছেন। গণতন্ত্র রক্ষা, স্বাধীন বিচার ব্যবস্থার জন্য তারেক রহমান আজীবন লড়াই করে গেছেন। আগামীতেও করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর