,

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ধেয়ে আসছে হ্যারিকেন মাইকেল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ধেয়ে আসছে ‘ক্যাটাগরি-থ্রি’ হ্যারিকেন মাইকেল। হ্যারিকেনের ধরন অনুযায়ী ক্যাটাগরি থ্রি বা তার ওপরের স্তরকে বড় ধরনের হ্যারিকেন হিসেবে বিবেচনা করা হয়। সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় বুধবার দুপুরে ফ্লোরিডায় এই ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (এনএইচসি)।

এনএইচসির সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, এটা ক্যাটাগরি-ফোরেও রূপ নিতে পারে। ক্যাটাগরি-ফোর হলো দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার হ্যারিকেন। বর্তমানে এই ঝড়টির গতিবেগ ঘণ্টায় একটানা ১২০ মাইল। এ কারণে ১৩ ফুট উঁচু জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উপকূল অতিক্রম করার পর হ্যারিকেনটি দুর্বল হয়ে পরবে।

হ্যারিকেন মাইকেল সম্পর্কে ফ্লোরিডার গভর্নর রিক স্কট বলেন, ধারণা করা হচ্ছে গত কয়েক দশকে ফ্লোরিডার প্যানহানডেলে আঘাত হানা সবচেয়ে বিধ্বংসী ঝড় হতে যাচ্ছে মাইকেল। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন- ‘এই ঝড়টি খুবই বিপজ্জনক। আপনারা কর্তৃপক্ষের সতর্কবার্তা না মানলে মৃত্যু হতে পারে।’
হ্যারিকেন মাইকেলের কারণে ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। জেসন ম্যাকডোনাল্ড স্ত্রী ও দুই সন্তানসহ পানামা সিটি থেকে নিরাপদ স্থানে যাচ্ছিলেন। এ সময় তিনি বলেন, আমাদের বাড়ি-ঘর উড়ে যাবে কিনা জানি না। আমি স্ত্রী-সন্তান নিয়ে নিরাপদ জায়গায় যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর