,

রায় ঘিরে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না : ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট হামলা মামলার রায়কে ঘিরে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কিংবা আইনের ব্যত্যয় ঘটালে চলমান আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বুধবার (১০ অক্টোবর) সকাল ১০টায় নাজিম উদ্দিন রোডের অস্থায়ী আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কমিশনার বলেন, নগরী ও জনগণের নিরাপত্তা বিধানে যা যা করণীয় তার সবকিছুই করা হয়েছে। এ রায়কে ঘিরে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না।

আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ৩১ জন আসামিকে এরইমধ্যে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় আনা হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তাদের পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতের গারদে রাখা হয়। নাজিমউদ্দিন রোডের বিশেষ ট্রাইব্যুনালে মামলার রায় ঘোষণাকালে আসামিদের উপস্থিত রাখার কথা রয়েছে।

এর আগে ভোর ৬টা ৫০ মিনিটে পুলিশের প্রিজন ভ্যানে বাড়তি নিরাপত্তা দিয়ে তাদের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ ও ২ থেকে আনা হয়েছে ১৪ আসামি। এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টুও রয়েছেন। আর কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে আনা হয়েছে ১৭ জন আসামিকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর