,

বিশ্বে এখন সবচেয়ে শক্তিশালী জাপানি পাসপোর্ট!

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে প্রথম স্থান দখল করে নিয়েছে জাপানি পাসপোর্ট।গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে হেনলি পাসপোর্ট ইনডেক্স এই তথ্য জানায়।

মিয়ানমারে চলতি মাসে ভিসা ছাড়া প্রবেশের অনুমতি পায় জাপান। এর মাধ্যমে ১৯০টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবে তারা। শক্তিশালী পাসপোর্টের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। তারা জাপানের চেয়ে মাত্র একটি দেশ পিছিয়ে আছে।

এ বছরের শুরুতে শক্তিশালী পাসপোর্ট তালিকার শীর্ষে ছিল জার্মানি। ভিসা ছাড়া ১৮৮টি দেশে প্রবেশাধিকার ছিল তাদের। কিন্তু বর্তমানে দেশটির অবস্থান তৃতীয়। জার্মানির সাথে একই অবস্থানে রয়েছে ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া।

৫ অক্টোবর ফ্রান্সের জন্য ভিসাহীন প্রবেশের অনুমতি দেয় উজবেকিস্তান। জাপান ও সিঙ্গাপুর এই অনুমতি পায় ফেব্রুয়ারি মাসের শুরুতে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া ভিসা ছাড়া মিয়ানমারে প্রবেশাধিকার পায় ১ অক্টোবর। সূত্র: নিউজহাব

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর