,

টমটমে ওড়না পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু স্কুলছাত্রীর

news-image

নিউজ ডেস্ক।। কোচিং শেষে বাড়ি ফেরার পথে চলন্ত টমটমে ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা ১০টার দিকে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসাইবা হোসেন নিরু (১১) উত্তর নুনিয়ারছড়ার মুহাম্মদ হোসেন ধলুর মেয়ে ও স্থানীয় হাজি হাছন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, সকালে কোচিং করতে বেরিয়ে ছিল নিরু। পড়া শেষে বাড়ির উদ্দেশে আবার টমটমে ওঠে। এ সময় অসাবধানতাবশত তার ওড়না টমটমের চাকায় পেঁচিয়ে গেলে গুরুতর আহত হয় নিরু। গিয়াস উদ্দিন নামে স্থানীয় একজন তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিরুর খালা নাসিমা আকতার বলেন, প্রতিদিনের মতো সকাল ৭টায় স্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের বাসায় কোচিং করতে যায় নিরু। টমটমে করে বাসায় ফেরার পথে করুণ ঘটনার শিকার হয় সে। এরপর থেকে তার মা আসমা আকতারের বিলাপে আকাশ ভারী হচ্ছে। বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। কাঁদছে নিরুর একমাত্র জমজ ভাই হোসাইন আহমদ অভিও।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীন আব্দুর রহমান চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর