,

মাহিয়া মাহির খলনায়ক শহীদুজ্জামান সেলিম

news-image

বিনোদন প্রতিবেদক : মাহিয়া মাহি ও শহীদুজ্জামান সেলিমমাহিয়া মাহিকে নিয়ে চলতি বছরের শুরুর দিকে ‘আনন্দ অশ্রু’ সিনেমার শুটিং শুরু করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। গেল ফেব্রুয়ারিতে প্রথম লটের শুটিং হলেও ছবির খলনায়ক চরিত্র নিয়ে বিপাকে ছিলেন নির্মাতা।

অবশেষে পেলেন দেশের অন্যতম অভিনেতা-নির্মাতা শহীদুজ্জামান সেলিমকে। বেশ কয়েকদফা বৈঠক শেষে আজ (৯ অক্টোবর) এই অভিনেতা চুক্তিবদ্ধ হলেন ‌‘আনন্দ অশ্রু’র জন্য।

এতে মাহিয়া মাহির সঙ্গে নায়ক হিসেবে আছেন সাইমন সাদিক। আর খলনায়ক হিসেবে যুক্ত হলেন শহীদুজ্জামান সেলিম।

মোস্তাফিজুর রহমান মানিক বললেন, ‘নায়ক-নায়িকা মনের মতো পেলেও শুরু থেকে খলনায়ক পাচ্ছিলাম না। অনেক অভিনেতাকে ভেবেছিলাম। কিন্তু মনের মতো মেলাতে পারছিলাম না একজনকেও। ঘুরে ফিরে সেলিম ভাইকেই আমার পারফেক্ট মনে হয়েছে। উনিও আমার আগ্রহে সাড়া দিয়েছেন। এটা খুশির বিষয়। আমাদের টিম এবার আরও পোক্ত হলো।’

‘আনন্দ অশ্রু’তে আরও অভিনয় করছেন আলীরাজ, সুজাতা, মারুফ প্রমুখ। সুদীপ্ত সাইদ খানের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

নির্মাতা জানান, ১৩ অক্টোবর থেকে ঢাকার অদূরে আশুলিয়ায় ছবিটির দ্বিতীয় লটের শুটিং শুরু হচ্ছে। সেখানে মাহি-সাইমনের সঙ্গে যোগ দেবেন শহীদুজ্জামান সেলিমও।

১৯৯৭ সালের মুক্তিপ্রাপ্ত শিবলী সাদিক পরিচালিত এবং সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমার নামেই নতুন সিনেমাটি নির্মিত হচ্ছে। তবে নাম এক হলেও চিত্রনাট্যের সঙ্গে কোনও মিল থাকছেন না বলে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর