,

গ্রামীণফোন ছাড়ার আবেদন বেশি

news-image

নিউজ ডেস্ক : নম্বর বদল না করে অপারেটর পরিবর্তনসেবা তথা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) চালুর পর প্রথম পাঁচ দিনে গ্রামীণফোনের গ্রাহকরা বেশি অপারেটর বদল করেছেন। আর অন্য অপারেটর ছেড়ে বেশি গ্রাহক এসেছে রবিতে। এই সেবা চালু হয় ১ অক্টোবর। মঙ্গলবার (৯ অক্টোবর) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অপারেটর বদলের জন্য আবেদন জমা পড়ে ১০ হজার ১২২টি। এর মধ্যে চার হাজার ১৮১ জন গ্রাহক অপারেটর বদল করতে সক্ষম হয়েছেন। আর কারিগরি ক্রটিসহ অন্যান্য কারণে আবেদন বাতিল হয়েছে পাঁচ হাজার ৮৬২ জনের।

জানা গেছে, গ্রামীণফোনের চার হাজার ৬১৬ জন গ্রাহক অপারেটর বদলের আবেদন করেন। গ্রামীণফোন থেকে সবচেয়ে বেশি গ্রাহক রবিতে যাওয়ার জন্য আবেদন করে। গ্রামীণফোন থেকে বাংলালিংকে আবেদন করেছেন এক হাজার ২৪১ জন। টেলিটকের ৭০৯ জন গ্রাহক অপারেটর বদলের জন্য আবেদন করেন। আরও জানা গেছে, রবির কাছে পাঁচ দিনে আবেদন এসেছে পাঁচ হাজার ৮৯১ জনের। এর মধ্যে সফল হয়েছেন দুই হাজার ৩৪১ জন। আর তিন হাজার ৫৫০ জনের আবেদন বাতিল হয়েছে।বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর