,

ছবি ও বন্ধুতালিকা রেখে ফেসবুক ডিলিট করবেন যেভাবে

news-image

প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন। কিন্তু বন্ধুতালিকা ও সাইটে আপলোড করা অসংখ্য ছবির কথা ভেবে শেষ পর্যন্ত পারছেন না। আপনি জেনে অবাক হবেন, বন্ধুতালিকা ও আপলোড দেয়া সব ছবি নিজের কাছে রেখেও ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা যায়।

ফেসবুক ব্যবহার শুরুর পর থেকে আপনার সম্পর্কিত যোগাড় করা সব তথ্যই আপনাকে ডাউনলোডের সুযোগ দেবে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এজন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে-

# প্রথমেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন
# সেটিংসে যান
# ‘ফেসবুক ইনফরমেশন’ অপশনে ক্লিক করুন
# এবার ‘ডাউনলোড ইওর ইনফরমেশন’ অপশনে ক্লিক করতে হবে
# স্ক্রল করে ধীরে ধীরে নিচের দিকে যান এবং ‘ডিসিলেক্ট অল’ সিলেক্ট করুন
# ফটোজ অ্যান্ড ভিডিওজ অপশনে ক্লিক করতে হবে যেন এই অপশনটির পাশে একটি টিক চিহ্ন দেখায়
# ‘ফ্রেন্ডস’ অপশন ক্লিক করুন যেন পাশে একটি টিক চিহ্ন দেখায়
# এবার ‘ক্রিয়েট ফাইলে’ ক্লিক করুন যার মাধ্যমে আপনার সব তথ্য ডাউনলোড হবে

এই কাজগুলো করার পর ‘ইওর ইনফরমেশন’ শিরোনামে একটি বক্স আসবে। এতে উপশিরোনাম হিসেবে থাকবে ‘ইওর ফাইল ইজ বিং প্রসিসড’। এতে কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। ফেসবুকে আপনার কী পরিমাণ ডাটা বা তথ্য রয়েছে তার ওপর নির্ভর করবে এই সময়ের পরিমাণ।

প্রক্রিয়াটি শেষ হওয়ার পর ‘এভেইলেবল ফাইলসে’ গিয়ে ‘ডাউনলোড’ অপশনে ক্লিক করতে হবে। এর মাধ্যমেই আপনার কাছে চলে আসবে ফেসবুকে থাকা নিজের সব তথ্য। এবার নিশ্চিন্তে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর