,

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : আসছে নভেম্বরেই ক্যারিবীয় দ্বীপে বসতে যাচ্ছে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে বাংলার মেয়েরা জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূল পর্বে।

বিশ্বকাপকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ১৫ সদস্যের নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন বিশ্বকাপে নেতৃত্ব দিবেন সালমা খাতুন।

এই ১৫ সদস্যের বাইরেও চার জনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।
৯ নভেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ২৪ নভেম্বরে। আসরের প্রথম দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্টইন্ডিজ।
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলো।

১৫ সদস্যের বাংলাদেশ দল:-
সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মণ্ডল ও শারমিন আকতার সুপ্তা।
স্ট্যান্ডবাই:-
শামীমা সুলতানা, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন, সুলতানা খাতুন।
গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি:-
৯ই নভেম্বর – বাংলাদেশ বনাম ওয়েস্টইন্ডিজ
১২ই নভেম্বর- বাংলাদেশ বনাম ইংল্যান্ড
১৪ই নভেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৮ই নভেম্বর – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর