,

রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত সেই বিপ্লব

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরের বড় ছেলে আফতাব উদ্দিন বিপ্লব এখন মুক্ত।

মঙ্গলবার সকালে বিপ্লব লক্ষ্মীপুর কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পেয়ে লক্ষ্মীপুর শহরের বাসায় যান তিনি। পরে পরিবারের সদস্যদের এক সঙ্গে কাটানোর কিছু মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করেন বিপ্লবের ছোটভাই জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু।

জেলা জজকোর্টের পাবলিক প্রসিউকিটর জসিম উদ্দিন বলেন, ‘দীর্ঘ কারাভোগের পর মঙ্গলবার সকালে মুক্তিতে জেল থেকে বের হন বিপ্লব।’
২০১৪ সালে কারাগারে থেকেই বিয়ে করে আলোচিত হন বিপ্লব। লক্ষ্মীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলার রায়ে ২০০৩ সালে বিপ্লবসহ পাঁচ আসামির মৃত্যুদণ্ড ও নয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। আরও দুটি হত্যা মামলায় বিপ্লবের যাবজ্জীবন কারাদণ্ড হয়।

বিপ্লব ২০১১ সালে আদালতে আত্মসমর্পণ করলে তার বাবা আবু তাহের বিপ্লবের প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। পরে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিপ্লবের সাজা মওকুফ করেন। ওই বছরের ১৪ জুলাই সাজা মওকুফের আদেশ কার্যকর হয়।

পরের বছর আরও দুটি হত্যা মামলায় (কামাল ও মহসিন হত্যা) যাবজ্জীবন সাজা পাওয়া বিপ্লবের দণ্ড ১০ বছর করেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ২০১২ সালের ফিরোজ হত্যা মামলা থেকে বিপ্লবের নাম প্রত্যাহার করা হয়। এর আগে ২০০৯ সালে জাহেদ হত্যা ও এতিমখানায় অগ্নিসংযোগ মামলা থেকে বিপ্লবের নাম বাদ দেয়া হয়। সূত্র: আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর