মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এতো পিরিত কেমতে আসে? এতো রস কই পাও? ঢং কইরোনা ত!

news-image

অপু বিশ্বাসপ্রতীকী ছবি

বউ এমন একজন যে –
আপনি বেশী ঘুমাইলে বলবে –
কি সমস্যা? নেশা করসো নাকি? এতো ঘুমাও ক্যান?
কম ঘুমাইলে বলবে –
কি ব্যাপার চোখে ঘুম নাই কেন? দেবদাস হইছো? কবিতা লিখো? facebook বন্ধ করো, ঘুমাও কইলাম..!
বেশী খাইলে বলবে –
দিন দিন তো হাতি হইতাছো! বিশ্রী একটা ভুড়ি বানাইছ! তবু খাওয়া কমেনা কেন?
কম খাইলে বলবে –
বুড়া বয়সে আবার ভিমরতী শুরু করলা ক্যান? স্লিম সাজো, না? কারে দেখাইবা শুনি!

বেশী খরচ করলে বলবে –
তোমার তো ভবিষ্যত বইলা কিছু নাই, বুড়া বয়সে খাবা কি?
কম খরচ করলে বলবে –
এমন কিপটা মানুষ জীবনে দেখি নাই, হা খোদা এই মানুষ ছিল আমার কপালে!

সাজগোজ করলে বলবে –
তোমার তো মতিগতি সুবিধার ঠেকতাছে না, এত সাইজা কারে দেখাবা? সত্যি বলবা কিন্তু!
সাজগোজ না করলে বলবে-
এই ছিল ভাগ্যে, এমন ক্ষেত কোথাও একটু সাথে নিতেও পারিনা!

শুদ্ধ ভাষায় কথা বললে বলবে –
ভদ্দরনোক হইছে! ঢং কইরা কথা কয়!
আঞ্চলিক ভাষায় কথা বললে বলবে-
তোমার গেয়ো স্বভাব আর গেলোনা, কবে একটু সভ্য হবা বলোতো?

ঘরকুনো হলে বলবে-
তোমার শরীরে তো শেকড় গজায়ে যাবে, কেমনে পারো ম্যান?
বাউন্ডুলে হলে বলবে-
বাড়িতে তো মন বসবে না জানি, আমারে তো আর ভাল্লাগেনা, বুঝি, সব বুঝি!

কথা বেশী বললে বলবে –
তুমি এতো বাচাল ক্যান জানো? মাথা ধইরা যায়!
কম কথা বললে বলবে-
ও, আমার পাশে আসলে জবান বন্ধ হয়ে যায়, অথচ অন্য কেউ হইলে কথার ফুলঝুরি ফুটে!

কম ভালোবাসলে বলবে –
একটুও ভালোবাসেনা
বেশী ভালবাসলে বলবে-
এতো পিরিত কেমতে আসে? এতো রস কই পাও? ঢং কইরোনা ত!

লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক