,

সংসদ নির্বাচনেও পেছাবে না বিপিএল, জানালেন পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএল নিয়ে রয়েছে নানা সংশয়-সন্দেহ। অনেকেরই প্রশ্ন, আচ্ছা এবার কি সত্যিই বিপিএল অনুষ্ঠিত হবে? বাংলাদেশ জাতীয় দলের আবার ফেব্রুয়ারিতে রয়েছে নিউজিল্যান্ড সফর। কোন কারণে বিপিএল যদি পিছিয়ে যায়, তাহলে নিউজিল্যান্ড সফরের কি হবে? ওদিকে মার্চ-এপ্রিলে আইপিএল। প্রায় কাছাকাছি সময়ে অস্ট্রেলিয়ার বিগব্যাশসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি আসরও অনুষ্ঠিত হবে।

এদিকে, আগে থেকেই সবার জানা জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ বছর বিপিএল অনুষ্ঠিত হচ্ছে না। যে কারণে ২০১৮ সালের অক্টোবর-নভেম্বর থেকে পিছিয়ে আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত হয়ে রয়েছে। আগামী ৫ জানুয়ারি বিপিএল শুরুর দিন তারিখ চূড়ান্তও করা আছে।

এমনিতেই অক্টোবর-নভেম্বর থেকে পেছানোর কারণে এবার কিছু তারকা ও নামী ক্রিকেটার পাওয়া কঠিন হবে। সব মিলে আকর্ষণ বাড়ার বদলে বিপিএল নিয়ে নেতিবাচক কথাবার্তাই এবার বেশি। এমন প্রশ্নও আছে, বিপিএল কি সত্যিই জানুয়ারীতে শুরু হবে? কিংবা শুরু হলেও পূর্ব নির্ধারিত সময়েই হবে?

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের কথা শুনে মনে হলো বিপিএল নিয়ে সংশয়-সন্দেহ পুরোপুরিই অমূলক। আজ তিনি জানিয়ে দিলেন, বিপিএল নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। এমনকি নির্বাচন পিছিয়ে ডিসেম্বর থেকে জানুয়ারিতে গেলেও বিপিএল পেছানো হবে না।

যদি জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে যায়? বিপিএলের সময় নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে? এমন প্রশ্নের জবাবে বিসিবি বিগ বসের সংলাপ, ‘নির্বাচনের মধ্যে পড়ে গেলে, শুধু নির্বাচনের দিনটাতে খেলা বন্ধ থাকবে। বিপিএল পেছাবে না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর