,

প্রেমিকের সঙ্গে রাত কাটালেন তিন সন্তানের মা, এরপরই মর্মান্তিক পরিণতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্বামী চিরবিদায় নিয়েছেন দশ বছর আগে। দিনমজুরির আয়ে তিন সন্তানকে নিয়ে একাই সংসার টানতেন লীলা ভুঁইঞা। কাজের সূত্রেই এক সময় পরিচয় হয় এক যুবকের সাথে। সম্পর্ক দানা বাঁধতে শুরু করে। বন্ধুত্ব গড়ায় ভালোবাসায়। তাঁর সঙ্গে সংসার বাঁধারও স্বপ্ন দেখেন লীলা। কিন্তু সেই স্বপ্নই পরিণত হল দুঃস্বপ্নে। প্রেমিকের হাতেই খুন হতে হল তাঁকে। ভারতের আসানসোলের কুলটিতে এক গৃহবধূর রহস্যমৃত্যুতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
স্থানীয় কুলটির রাধানগরের বাসিন্দা লীলা ভুঁইঞা। ভারতের রাধানগরের হাটিয়ায় এলাকায় ছেলে-মেয়েকে নিয়ে একটি এক কামরার ঘর ভাড়া নিয়ে থাকতেন লীলা। কয়েক বছর আগে পেশায় ইসিএল কর্মী হপন মাঝির সঙ্গে পরিচয় হয় তাঁর। এরপর তাঁর সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।

প্রতিবেশীরা জানাচ্ছেন, হপনের সঙ্গে লীলার সম্পর্ক ভালোই ছিল। লীলার তিন সন্তানও হপনকে মেনে নিয়েছিল। লীলা সন্তানদের ভরণপোষণের দায়িত্বও নিয়েছিলেন হপন। মাঝেমধ্যেই লীলার বাড়িতে রাত কাটাতেন হপন। তাঁরা মাঝেমধ্যে ঘুরতেও যেতেন। বিয়ে করারও সিদ্ধান্ত নিয়েছিলেন বলে খবর।

মৃতার সন্তানরা জানাচ্ছে, রবিবার রাতে হপন লীলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাধানগর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে ওঠেন তাঁরা। কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেন লীলা। পরেরদিনও বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে লীলার ছেলেমেয়ে।

খোঁজ নিয়ে ওই বাড়িতে গিয়ে তারা দেখতে পায়, বিছানায় অবচেতন অবস্থায় পড়ে রয়েছেন লীলা। পরে স্থানীয়রা কুলটির নিয়ামতপুর
পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ গিয়ে লীলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় হপন মাঝিকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে আটক করা হয়েছে। কীভাবে খুন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর