,

চুরির অভিযোগে যুবকের হাত কর্তন!

news-image

কুমিল্লার চৌদ্দগ্রামে চুরি ও মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে মো. জাহাঙ্গীর হোসেন ওরফে বাদশা (৩৪) নামের এক যুবকের দেহ থেকে হাত কেটে নিয়েছে স্থানীয় জনতা। সে উপজেলার শ্রীপুর ইউনিয়নের যশপুর গ্রামের মৃত মোহন মিয়ার পুত্র। বর্তমানে গুরুতর অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৮ অক্টোবর) রাত ১০ টায় স্থানীয় লোকজন উপজেলার শ্রীপুর ইউনিয়নের যশপুর গ্রামের মার্কেটের সামনে জাহাঙ্গীরকে গণপিটুনি দিয়ে হাত কেটে ফেলা হয়।

স্থানীয় হাফেজ আব্দুর রশিদ জানায়, জাহাংগীর একজন মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। চুরি-ডাকাতি, নারী নির্যাতন অপরাধের সাথে সে জড়িত। তাই এলাকাবাসী তার হাত কেটে দিয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ জানান, হাত কাটার একটা ঘটনা শুনেছি। বিস্তারিত জানি না। তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা জানি না। তদন্ত করে জানাবো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর