,

‘গায়ে হাত তুললে ঐশ্বরিয়া বাঁচতো না!’

news-image

বিনোদন ডেস্ক: বলিউড ভাইজান সালমান খানের জীবনে এসেছেন অনেক নারী। রূপালি ভুবনের অনেক সুন্দরীর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সাল্লু। তবে সালমানের প্রেমিকাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হয়েছে ঐশ্বরিয়া প্রসঙ্গে।

প্রেম চলাকালীন সালমান নাকি ঐশ্বরিয়ার গায়ে হাত তুলতেন। অল্পতেই রেগে যেতেন এবং যাচ্ছেতাই ভাষায় গালাগালি করতেন। এমনই অভিযোগ করেছিলেন ঐশ্বরিয়া। ২০০২ সালে ঐশ্বরিয়ার দেয়া সেই সাক্ষাৎকার গোটা বলিউডে বিতর্কের ঝড় তোলে।

সেই সময় সালমান খানও গণমাধ্যমের মুখোমুখি হন। তখন সালমান বলেছিলেন, ‘আমাকে এক সাংবাদিক এই প্রশ্ন আগেও করেছিলেন। তখন আমি সামনে থাকা টেবিলটিকে হাত দিয়ে আঘাত করি। টেবিলটি ভেঙে যায়। অর্থাৎ, আমি যদি কারো গায়ে হাত তুলি, তাহলে অবশ্যই রেগে গিয়ে তুলি। সমস্ত শক্তি দিয়েই আঘাত করি। আমার মনে হয় না, এতে সেই নারীর বেঁচে থাকার কথা।’

সালমান খান ও ঐশ্বরিয়ার এই ঘটনা অনেক আগের। তবে সম্প্রতি বলিউডে যৌন হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদী হয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। হলিউডের অনুসরণে ‘#মিটু’ ক্যাম্পেইন চলছে মুম্বাই সিনেমা পাড়ায়। তনুশ্রী দত্ত, কঙ্গনা রানাউতের মতো তারকারা মুখ খুলেছেন। আর তাতে বেরিয়ে এসেছে বিস্ফোরক সব তথ্য। এই ইস্যুতেই ঐশ্বরিয়া ও সালমানের বিষয়টি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর