,

ব্রাহ্মবাড়িয়ায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও  পরকীয়া প্রেমিকসহ ৪ জনের ফাঁসি

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মবাড়িয়ায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকসহ ৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২ ডিসেম্বর নবীনগর উপজেলার জালশুকা গ্রামের আব্দুল বারীর ছেলে শাহজাহান খানকে তার স্ত্রী কোহিনুর বেগম ও পরকীয়া প্রেমিক দোহা সহযোগিদের নিয়ে হত্যা করে।
এ ঘটনায় আব্দুল বারী বাদী হয়ে ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ ৯ বছর শুনানির পর অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত স্ত্রী কোহিনুর বেগম, পরকীয়া প্রেমিক দোহা ওরফে দুইস্যা, সহযোগি আবুল খায়ের এবং গোলাপ মিয়াকে মৃত্যুদন্ডের সাজা প্রদান করেন।
মামলার অপর ২ আসামী মোখলেছুর রহমান ও আলামিনকে বেকসুর খালাস দেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আবুল খায়ের ছাড়া বাকী ৩ আসামী পলাতক রযেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর