,

ব্রাহ্মণবাড়িয়ায়  প্রাইভেটকারে থেকে দুই মণ গাঁজা উদ্ধার

news-image
ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রায় দুই মণ গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে গাঁজাভর্তি প্রাইভেটকারটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, সকালে গোপন সংবাদ পেয়ে কসবা থানা পুলিশের একটি দল  একটি প্রাইভেটকারের পিছু নেয়। এসময় কামালপুর গ্রামের জনৈক কেনু মিয়ার বাড়ির সামনে মাদক পাচারকারীরা প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়।
পরে  প্রাইভেটকারের ভেতরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্রায় ৭৮ কেজি গাঁজা উদ্ধা র করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে