,

ধর্ষণের একদিন পরও শিশুটির জ্ঞান ফেরেনি

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ওই ছাত্রীর চাচাতো ভাই রশীদ তাকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে বলে পরিবার সূত্রে জানা যায়।
নির্যাতিত ওই ছাত্রী বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার বিকেলে উপজেলার চরমার্টিন গ্রামে এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই ছাত্রীর জ্ঞান ফেরেনি।
স্কুলছাত্রীর অবস্থা আশঙ্কাজনক ও রক্তক্ষরণ হচ্ছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। এদিকে এ ঘটনার পর থেকে অভিযুক্ত হারুন পলাতক রয়েছে। নির্যাতনের শিকার ওই শিশু স্থানীয় চর মার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

নির্যাতিত ছাত্রীর মা সালেহা বেগম বলেন, ঘটনার সময় বাড়িতে আত্মীয়-স্বজনরা আসছিল। এসময় পরিবারের সবাই তাদের নিয়ে ব্যস্ত ছিল। এ সুযোগে হারুন আমার শিশু মেয়েকে পাশের রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে রক্তাক্ত ও অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে রাতে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, রক্তাক্ত অবস্থায় একজন শিশু ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে যৌন নির্যাতনের প্রাথমিক আলামত পাওয়া গেছে। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসা চলছে।

এ ব্যাপারে জানতে কমলনগর থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর