,

মিয়ানমারে রোহিঙ্গাদের স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ নেই: জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা মুসলমানরা যাতে নতুন করে স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারে সে লক্ষ্যে কোনও ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি মিয়ানমার। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। খবর পার্সটুডের।

জাতিসংঘের এই দুই সংস্থা এক যৌথ প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানরা এখনও ভয়-ভীতি ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে। নিজের এলাকাতেও স্বাধীনভাবে চলাফেরার অধিকার তাদের নেই।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র আন্দ্রে মাচিক এ সম্পর্কে বলেছেন, স্বাধীনভাবে চলাচলের ওপর নিষেধাজ্ঞা এবং অনিরাপত্তার কারণে রোহিঙ্গা মুসলমানরা নিজেদের দৈনন্দিন চাহিদা পূরণ করতেও ব্যর্থ হচ্ছে।

তিনি রোহিঙ্গা মুসলমানদের এলাকা পরিদর্শন শেষে বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের চিকিৎসা ও শিক্ষা গ্রহণের সুযোগ পর্যন্ত নেই।

তিনি বলেন, আমরা ঘুরে দেখেছি সেখানে রোহিঙ্গাদের স্বাভাবিক জীবনযাপনের কোনও ব্যবস্থাই মিয়ানমার সরকার নেয়নি।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট রাখাইনে শুদ্ধি অভিযান শুরু হলে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার-বাংলাদেশের মধ্যে চুক্তি হলেও নেইপিদোর কাছে থেকে আশানুরূপ সাড়া পায়নি ঢাকা। তবে নিজেদের ব্যর্থতার জন্য উল্টো বাংলাদেশকেই দায়ী করেছে মিয়ানমার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর