,

গ্রেনেড হামলার রায়কে ঘিরে নাশকতা করলে ছাড় নয় : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নাশকতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঢাকা-লক্ষ্মীপুর রুটে আল-রিয়াদ পরিবহন বাসের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই। আমি নিজেও তো এই হামলায় আহত হয়েছি। আমাদের নেত্রীর একটা কানের শ্রবণ শক্তি চলে গেছে। আইভি রহমানসহ ২৪ জনের প্রাণের প্রদীপ চিরদিনের মতো নিভে গেছে।’

২১ আগস্টের সময় বিএনপি ক্ষমতায় ছিল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সবাই জানে, এর মাস্টার মাইন হচ্ছে হাওয়া ভবন, তারেক জিয়া। এখন সত্যকে আড়াল করে লাভ নাই। তার পরও আমরা এই ব্যাপারে রায়ের আগে কোনো কমেন্ট করতে চাই না। কিন্তু ন্যায়বিচার যেন আমরা পাই। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করি আদালতে।’

রায় নিয়ে তৃণমূলে নেতাকর্মীদের নির্দেশনা বা কোনো প্রতিক্রিয়া থাকবে কী না- এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন,‌ ‌‘আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। আমরা ন্যায়বিচার চাই। ন্যায়বিচার ছাড়া আমাদের আর কোনো প্রতিক্রিয়া নেই। বিএনপি এটা নিয়ে যদি কোনো সমস্যা তৈরি করতে চায়, যদি সহিংস নাশকতা করতে চায়, সেটাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে আছে।’

তিনি আরও বলেন, ‌‘আমরা জানি এই মামলা রায় নিয়ে তারা এখন থেকে বড় ধরনের নাশকতা ও সহিংসতার পরিকল্পনা নিচ্ছে। কিন্তু তারা ভুলে গেছে, এটা ২০১৪ সাল নয়, এখন ২০১৮ সাল। সেই ধরনের কোনো অপচেষ্টা হলে প্রতিরোধ করবে দেশের জনগণ। আমাদের লাগবে না।’

সেতুমন্ত্রী বলেন, ‘সহিংসতার উদ্বুদ্ধ পরিস্থিতিতে যা করার দরকার হয় আইন প্রয়োগকারী সংস্থা করবে। প্রয়োজনে উদ্বুদ্ধ পরিস্থিতিতে তারা যথাযথ ব্যবস্থা নিবে।’

এ সময় পাঁচ দফার ভিত্তিতে পাঁচ মিশালি জাতীয় ঐক্য, এই জগাখিচুড়ি ভাঙ্গন প্রবণ ঐক্য জাতির কাছে আবেদনহীন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর