,

বুবলীতে মুগ্ধ পরিচালক

news-image

বিনোদন প্রতিবেদক :‘বুবলীর মধ্যে দারুন একটা বিষয় রয়েছে। তার লুকটা বেশ ইনোসেন্ট। প্রথম তাকে নিয়ে কাজ করছি। অভিনয় বেশ ভালোই করছে। সময়জ্ঞানও দারুণ। ঠিক সময়ে শুটিং সেটে হাজির হচ্ছে। মোট কথা যে অভিনয়টা তার কাছে চাচ্ছি সেটাই দিচ্ছে সে। নায়িকা হিসেবে এসেই দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে তাকে শাকিব খান ছাড়া অন্য নায়কদের সঙ্গেও কাজ করা উচিত। এতে কাজের ভিন্নমাত্রা আসবে। এটা তার ক্যারিয়ারের জন্যই ভালো হবে।’

এফডিসিতে চলছে শাকিব খান ও বুবলী জুটিকে নিয়ে নতুন ছবির শুটিং। নাম ‌‌‌‌’একটু প্রেম দরকার’। ছবিটি পরিচালনা করছেন জনপ্রিয় পরিচালক শাহিন সুমন। শাকিব খানকে নিয়ে প্রায় বিশটির মতো ছবি করলেও বুবলীকে নিয়ে প্রথম কাজ করছেন তিনি। সমকাল অনলাইনের কাছে বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে উপরের কথাগুলো বললেন শাহিন সুমন।

ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। শুরুর দিকে ছবিটির নাম ছিল ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার।’ পরে হঠাৎ শোনা যায় নামটি বদলে গেছে। রাখা হয়েছে ‘কালপ্রিট’। ক’দিন পর আবার শোনা গেছে নাম হলো ‘কমান্ডার’! অবশেষে পরিচালক শাহীন সুমন নিশ্চিত করেন, চলচ্চিত্রটির চূড়ান্ত নাম রাখা হয়েছে ‘একটু প্রেম দরকার’।

ছবিটি প্রসঙ্গে শাহিন সুমন বলেন, ‘জনপ্রিয় এই চিত্রপরিচালকের ভাষ্য, বাজেট, ইনস্ট্রুমেন্ট না দিয়ে অনেকেই বলেন এদেশের পরিচালকরা আধুনিক ছবি বানাতে পারে না। আমাকে এই ছবির জন্য পর্যাপ্ত বাজেট দেয়া হয়েছে, সুতরাং আমি এবার দেখিয়ে দেব। কাজটা শেষ করে দর্শকদের কাছে পৌঁছে দেই, তারপর তারাই বিচার করবেন ছবি কেমন হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর