,

৩০ যাত্রী নিয়ে বাস চালাল হনুমান (ভিডিও)

news-image

ভারতের কর্ণাটকে হনুমানকে বাস চালাতে দেওয়ার অপরাধে এক চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে, বাসে থাকা ৩০ যাত্রী কোনো অভিযোগ করেননি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একজন যাত্রী হনুমানটিকে নিয়ে বাসে ওঠেন। কিন্তু অন্য কোথাও না বসে হনুমানটি সোজা চালকের সামনে গিয়ে বসে।

চালক এম প্রকাশ ততটা না ভেবে তার নতুন বন্ধুকে স্টিয়ারিং হুইলের ওপর বসিয়ে দেন। তবে বলতেই হবে যে চালক এম প্রকাশের একটি হাত সবসময় স্টিয়ারিং ওপরেই ছিল।হনুমানটিরও তীক্ষ্ণ একাগ্র নজর ছিল রাস্তার ওপর।জানা গেছে, গন্তব্যে পৌঁছে ‘চালক হনুমান’ প্রকাশের হাতে স্টিয়ারিংয়ের দায়িত্ব বুঝে দিয়ে নেমে যায়।

এরই মধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি। বাসের স্টিয়ারিং হনুমানের হাতে তুলে দেওয়ার ভিডিও ফুটেজটি প্রকাশ হয়ে পড়লে বাস কোম্পানি সাথে সাথেই ব্যবস্থা নেয়।কোম্পানির একজন মুখপাত্র বলেন, ‘বানরকে স্টিয়ারিং তুলে দিয়ে’ যাত্রীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলা হয়েছিল।

কিন্তু সোশ্যাল মিডিয়াতে হনুমানের বাস চালানোর ভিডিওটি দেখার পর বাস কোম্পানির দেওয়া শাস্তির প্রতি সমর্থন দেখাননি বহু মানুষ।টুইটারে পরাগ হেদা নামে একজন লিখেছেন, ‘চমৎকার। কেন সাসপেন্ড করা হলো? তাকে সাবধান করে ছেড়ে দেওয়া যেত।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর