,

রিকশা চালককে পঙ্গু বানিয়ে প্রাণ গেল সেই চেয়ারম্যান পুত্রের

news-image

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন কক্সবাজারে বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় শরীর থেকে রিকশা চালকের পা বিচ্ছিন্ন করা চেয়ারম্যান পুত্র মুহাম্মদ জিসান।

সোমবার (৮ অক্টোবর) বিকেলে বন্ধুকে নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেলযোগে রামু যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে প্রাণ হারান জিসান।

মুহাম্মদ জিসান (১৯) কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ ভুট্টোর বড় ছেলে। দুর্ঘটনায় তার এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি।

চেয়ারম্যান ইউনুছ ভুট্টোর ভাই নুরুল আজিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে রামুতে যাচ্ছিল জিসান। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজারে পৌঁছলে একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় তারা। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে মারা যায় জিসান। চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জিসানের বন্ধু।

এর আগে, গত ২২ এপ্রিল কক্সবাজার পৌরসভার হাশেমিয়া ব্রিজ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিতে থাকা মহেশখালীর আবদুল মালেক নামের এক রিকশা চালককে চাপা দেয় জিসানের বেপরোয়া গতির প্রাইভেটকার। এতে তিনি মারাত্মক জখম হন। এতে ওই রিকশা চালকের পা কেটে ফেলতে হয়।

ওই সময় গণমাধ্যমকর্মী ও এমপি আশেক উল্লাহ রফিকসহ অনেকে অনুরোধ করলেও রিকশা চালকের চিকিৎসার খরচ দেননি চেয়ারম্যান ইউনুচ ভুট্টো। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় জিসানকে গ্রেফতারও করেছিল ডিবি পুলিশ। পরে জামিনে বের হন তিনি। সোমবার সেই সড়কেই প্রাণ হারান চেয়ারম্যান পুত্র জিসান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর