,

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

news-image

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। ওই গভীর নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উপকূলের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে।

ভারতের আবহাওয়া অধিদফতর সূত্রে জানানো হয়েছে, নিম্নচাপের জেরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বঙ্গোপসাগরের উপকূলের দিকে। এর প্রভাবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বৃষ্টিশুরু হবে।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের অভিমুখ এখনও পর্যন্ত ওড়িশা-অন্ধ্রপ্রদেশের দিকে রয়েছে। এর প্রভাবে তিনদিন টানা বৃষ্টিহওয়ার সম্ভাবনা রয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস সূ্ত্রে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে সব থেকে বেশি বৃষ্টিহবে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বর্ধমান এবং মুর্শিদাবাদে।

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই গিয়েছেন, তাঁদের উদ্দেশে ফিরে আসার সতর্কবার্তাও জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর