,

ছেলের সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

news-image

সাত বছর বয়সী ছেলে মিরাজকে রেললাইনের পাশে দাঁড় করে রেখে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার উত্তর রেলক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মরিয়ম (৪০) আক্তার। তার বাড়ি উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্যামন গোরস্থান মসজিদের কাছে। মরিয়ম ওই গ্রামের নূর ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১টার দিকে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস আপারলাইন ধরে উত্তর রেলক্রসিংয়ের কাছে পৌঁছানো মাত্রই সেখানে অবস্থানরত মরিয়ম তার ছেলেকে পাশে দাঁড় করে চলন্ত ট্রেনের ক্যাটল গার্ডের সামনে লাফিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মরিয়মের ছেলে মিরাজজানায়, বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করে তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে তার মা।

ভেড়ামারার স্টেশন মাস্টার মোজাফফর হোসেন জানান, আপ মৈত্রী ৩১০৮ ট্রেনটি দুপুর ১২টা ৪৫ মিনিটে ভেড়ামারা রেলস্টেশন অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই ট্রেনে কাটা পড়ে মরিয়মের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর