,

শারীরিক সম্পর্কে আপত্তি, ক্ষোভে স্ত্রীর শিরশ্ছেদ করলেন স্বামী

news-image

আন্তর্জাতিক ডেস্ক: শারীরিক সম্পর্ক স্থাপনে আপত্তি জানানোয় ক্ষোভে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করেছেন পাষণ্ড স্বামী। নির্মম এই ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ু প্রদেশের ত্রিচির তিরুভেরুম্বুরে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২৬ বছরের স্ত্রী জেসিন্থা জসবিনকে কুপিয়ে হত্যা ও শিরশ্ছেদের দায়ে স্বামী ডি শঙ্কর সগায়ারাজকে গ্রেফতার করেছে পুলিশ। চলতি বছর জানুয়ারিতে বিয়ে করেন এ দম্পতি।

তবে বিয়ের কয়েক সপ্তাহ পর থেকে তাদের ঝগড়া হতো। বেসরকারি একটি বীমা কোম্পানির অ্যাজেন্ট শঙ্কর অফিসে নিয়মিত যেতেন না; এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি হয়। কয়েক মাস আগে স্ত্রীকে না জানিয়ে শঙ্কর বেশকিছু গয়না বন্ধক রাখলে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়।

পরে রাগ করে বাবার বাড়িতে চলে যান শঙ্করের স্ত্রী জেসিন্থা। গত ৩০ সেপ্টেম্বর শঙ্কর ও তার বাবা-মা জেসিন্থার পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনা করেন এবং জেসিন্থাকে বাড়িতে ফিরিয়ে আনেন।

গত রোববার রাতে আবারো তাদের মাঝে ঝগড়া শুরু হয়। তামিলনাড়ুর পুলিশ বলছে, জেসিন্থা শারীরিক সম্পর্ক স্থাপনে আপত্তি জানানোয় ক্ষেপে যান শঙ্কর। রাত দু’টার দিকে জেসিন্থা ঘুমিয়ে ছিলেন। এই সময় শঙ্কর ধারালো অস্ত্র দিয়ে জেসিন্থাকে কুপিয়ে হত্যা করে। শুধু তাই নয়, স্ত্রীর ধর থেকে মাথাও বিচ্ছিন্ন করে সে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর