,

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

news-image

হাইকোর্ট বিভাগ থেকে বিচারপতি জিনাত আরাসহ নতুন তিন বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবিধানের ৯৫ (১) ধারা অনুযায়ী আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি এই তিন বিচারপতির নিয়োগ দেওয়ার পর সোমবার প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি হলেন বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দীকী ও বিচারপতি নূরুজ্জামান।

নিয়োগের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান। তিনি বলেন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামীকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে আপিল বিভাগে নিয়োগ পাওয়া এ তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন।

বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চারজন বিচারপতি রয়েছেন। অন্যানারা হলেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। তিনজন নতুন বিচারপতি নিয়োগের ফলে আপিল বিভাগের বিচারপতি সাতজনে উন্নীত হলো।

আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি আবু বকর সিদ্দিকী আপিল বিভাগের অপর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সহোদর।

নতুন তিন বিচারপতির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে আপিল বিভাগের বিচারিক বেঞ্চের সংখ্যা বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর