,

অভাবের তাড়নায় গর্ভের সন্তান বিক্রি!

news-image

কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে চাপের মুখে ৪ সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রী রাবেয়াকে রেখে জাহাঙ্গীর নিরুদ্দেশ হন। কোন উপায় না পেয়ে রাবেয়া সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। কিন্তু অন্ধ বাবার পক্ষে কন্যা ও তার ৪ সন্তানের ভরণপোষণ অসম্ভব হয়ে পড়ে।

তাই সন্তানসহ অর্ধাহারে অনাহারে দিনকাটতে থাকেন রাবেয়ার। একদিকে অভাব অন্যদিকে কিস্তির চাপ রাবেয়াকে অতিষ্ট করে তুলে। তাই উপান্তর না পেয়ে রাবেয়া নিজের গর্ভের অনাগত সন্তান ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন। সন্তানের ক্রেতার কাছ থেকে সংসার চালানোর জন্য রাবেয়া ৫ হাজার টাকা অগ্রিম নেন। অবশিষ্ট ৩৫ হাজার টাকা সন্তান প্রসব ও হস্তান্তরের সময় দেওয়া কথা।

কিন্তু তার আর হতে দিলেননা উপজেলার নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। শুক্রবার বিকালে রাবেয়ার বাড়িতে ছুটে যান। বিস্তারিত জেনে এবং রাবেয়ার পারিবারিক অবস্থা দেখে তিনি রাবেয়ার হাতে ১৫ হাজার টাকা তুলে দেন। একই সময় উপজেলা মহিলা বিষয়ক সুপারভাইজার রাবেয়াকে মাতৃত্বভাতা বাবদ ২০ হাজার টাকা সহায়তা দেন।

এ ব্যাপারে রাবেয়া বেগম বলেন, ইউএনও স্যারের সহায়তার কারণে আমি আমার পেটের সন্তানকে রক্ষা করতে পেরেছি। একজন মায়ের পক্ষে এর চেয়ে খুশির খবর আর কী হতে পারে।

ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, অভাবের তাড়নায় অনাগত সন্তান বিক্রির ঘটনা মর্মান্তিক। তাই সরকারের প্রতিনিধি হিসেবে মানবিক কারণে রাবেয়ার পাশে দাঁড়িয়েছি। নিজস্ব তহবিল থেকে ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করেছি। পরবর্তী সময়ে ভিজিডিসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ ছাড়া সমাজের বিত্তবানরা রাবেয়ার পাশে দাঁড়ালে রাবেয়ার বর্তমান অবস্থা পাল্টে যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামের জাহাঙ্গীর ও রাবিয়া দম্পতি। তাদের ১৭ বছরের বিবাহিত জীবনে চারটি সন্তানের জন্ম হয়। ভূমিহীন এ দম্পতির সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে অভাবও সমানতালে বেড়ে যায়। মাস তিনেক আগে স্থানীয় এনজিও আশা ও গ্রামীণ ব্যাংকের কাছ থেকে সাপ্তাহিক কিস্তিতে ৭০ হাজার টাকা ঋণ নেন তারা। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে স্ত্রী-সন্তান ফেলে রেখে পালিয়ে যান জাহাঙ্গীর।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর