,

এই মি. বিনকে আর দেখা যাবে না

news-image

বিনোদন ডেস্ক: কমিক চরিত্র মি. বিন থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন রোয়ান অ্যাটকিনসন। ফলে কোটি কোটি মানুষকে হাসানো জনপ্রিয় এই মি. বিনের চরিত্রটি মিস করবে বিশ্ববাসী। কমেডিয়ান গ্রাহাম নরটন সঞ্চালিত টকশো অনুষ্ঠান ‘দ্য গ্রাহাম নরটন শো’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।

ওই অনুষ্ঠানে অ্যাটকিনসন বলেন, ‘তিনি সম্ভবত আর মি. বিন চরিত্রে ফিরে আসছেন না। কারণ, তিনি মনে করেন, এ চরিত্রের জন্য যা যা করণীয় ছিল, তার সবই করেছেন তিনি।’

৬৩ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, ‘আপনি যা পারেন, তার সবই যখন আপনি করে ফেলেন, তখন একটা বিষয় এসে দাঁড়ায়। আমার ক্ষেত্রেও ঠিক তা-ই হয়েছে। তাই আমার মনে হয় না, সে (মি. বিন চরিত্র) আবার ফিরে আসবে।’

মি. বিনের প্রথম পর্ব প্রচারিত হয় আজ থেকে ২৮ বছর আগে ১৯৯০ সালের ১ জানুয়ারি। বেঢপ জ্যাকেট, মোটা ভুরু আর উস্কোখুস্কো চুল মিলে কয়েকদিনের মধ্যেই সবার পরিচিত হয়ে ওঠে চরিত্রটি।

১৫ সিরিজের এই চরিত্রটি সৃষ্টি করেন বিখ্যাত কমেডিয়ান ও পুরস্কার বিজয়ী লেখক রিচার্ড কার্টিস। এর শেষ পর্ব সম্প্রচার করা হয় ১৯৯৫ সালের ১৫ নভেম্বর। সিরিজটি দুইটি ফিল্ম এবং একটি অ্যানিমেটেড ব্যঙ্গচিত্র স্পিন-অফ তৈরিতে অনুপ্রাণিত করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর