,

অবশেষে আইনজীবী পেলেন বাবু সোনার স্ত্রী ও প্রেমিক

news-image

রংপুরের বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আওয়ামী লীগ নেতা রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা (৫৮) হত্যা মামলায় স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ করেছেন আদালত।

সোমবার বেলা ১১টার দিকে শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ.বি.এম নিজামুল হক আসামিপক্ষে আইনজীবী না থাকায় স্টেট ডিফেন্স হিসেবে অ্যাডভোকেট বসুনিয়া মো. আরিফুল ইসলামকে নিয়োগের আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৫ অক্টোবর মামলার অভিযোগপত্র (চার্জসিট) গঠনের তারিখ নির্ধারণ করেন বিচারক।

এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ মামলার অভিযুক্ত দুই আসামি নিহত বাবু সোনার স্ত্রী স্নিগ্ধা সরকার দীপা এবং তার প্রেমিক একই স্কুলের শিক্ষক কামরুল ইসলামকে আদালতে হাজির করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় দীপা ও কামরুল ইসলামকে অভিযুক্ত করে গত ১৩ সেপ্টেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমীন মুক্তার আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন রংপুর কোতোয়ালি থানার এসআই আল-আমিন। পরে ২৬ সেপ্টেম্বর শুনানি শেষে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, নগরীর তাজহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্নিগ্ধা সরকার দীপার সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই স্কুলের শিক্ষক কামরুল ইসলামের।

মূলত পরকীয়া প্রেম, পারিবারিক অশান্তি ও বাবু সোনার অর্থ-সম্পত্তি আত্মসাতের আশায় তাকে হত্যার পরিকল্পনা করেন দীপা এবং কামরুল। আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে দুজনেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর