,

ধর্মীয় বিশ্বাসের জেরে মেয়েকে ৫ বছর দেখেন না টম ক্রুজ

news-image

বিনোদন ডেস্ক : হলিউড অভিনেতা টম ক্রুজ তার ১২ বছরের মেয়ে সুরিকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে দেখেন না। এর পেছনের কারণ টম ক্রুজ সাইন্টোলজি ধর্মে বিশ্বাস। আর টমের এই ধর্মীয় বিশ্বাসের জেরে মাসে দশদিন সুরির সঙ্গে দেখা করার অনুমতি থাকলেও, তাদের দেখা হয় না পাঁচ বছর ধরে।

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম ক্রুজ ও কেটি হোমস। কিন্তু সাইন্টোলজি ধর্মে বিশ্বাসের কারণেই বিয়ের পাঁচ বছর পর তার স্ত্রী ও অভিনেত্রী কেটি হোমস তাকে ছেড়ে চলে যান এবং সঙ্গে নিয়ে যান একমাত্র মেয়ে সুরি ক্রুজকে।

টমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সময় কেটি জানিয়েছিলেন, তিনি চান না, তার মেয়ে সুরির ওপরে এই ধর্মের কোনো প্রভাব পড়ুক। আর তাই টম ক্রুজের সঙ্গে মেয়েকে দেখা করতে দেন না তিনি।ফলে দীর্ঘ পাঁচ বছর ধরে নিজের মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি টম।

হততাকপব, সাইন্টোলজি ধর্ম বিশ্বাসের প্রবর্তক হলেন কল্পবিজ্ঞান গল্পের বিখ্যাত লেখক এল রন হাবার্ড। হাবার্ড ১৯৫২ সালে তার বই ডাইনেটিকস-এর মূল বক্তব্য শরীরের সঙ্গে মন বা আত্মার সম্পর্কের ভিত্তিতে ধর্মটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৫৩ সালে ক্যামডেন, নিউজার্সিতে চার্চ অফ সাইন্টোলজি নামে একটি গির্জা প্রতিষ্ঠা করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর