,

সিলেটের মেয়র আজ দায়িত্ব নিচ্ছেন

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিচ্ছেন আরিফুল হক চৌধুরী। আজ সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আজ বিকেলে নগর ভবনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তিনি করপোরেশনের সচিব মো. বদরুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেবেন। এর আগে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন নবনির্বাচিত মেয়র। দায়িত্বভার গ্রহণ শেষে তিনি সিটি করপোরেশনের কর্মকর্তাদের জন্য নিটল-নিলয় গ্রুপের সৌজন্যে দেওয়া বাস সার্ভিসের উদ্বোধন করবেন। করপোরেশনের যেসব কর্মকর্তা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত গাড়ি ব্যবহার করেন না, তাঁরা এ বাসটি ব্যবহার করবেন।

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে টানা দ্বিতীয়বার জয়লাভের পর আরিফুল হক চৌধুরী গত ৫ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে শপথগ্রহণ করেন। এরপর ঢাকা থেকে তিনি সপরিবারে ইংল্যান্ড চলে যান। সেখানে প্রায় ২৩ দিন অবস্থান শেষে গত ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর