,

চীনে বন্দি থাকার পর পদত্যাগ করেছেন ইন্টারপোল প্রধান

news-image

অনলাইন ডেস্ক : চীনে বন্দিদশায় থাকার পর পদত্যাগ করেছেন পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হোয়াংওয়েই। ফ্রান্স তার পদত্যাগপত্র পেয়েছে বলে জানিয়েছে ইন্টারপোল। এদিকে তাকে আটকের কথা স্বীকার করেছে চীন। দেশটি গতকাল রবিবার জানিয়েছে, দুর্নীতিবিরোধী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছে।

চীনের দুর্নীতি বিরোধী সংস্থা জানিয়েছে, জননিরাপত্তা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী মেং হোয়াংওয়েইকে আইন লংঘনের অভিযোগে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে ন্যাশনাল সুপারভাইজরি কমিশন। তবে চীনের এই স্বীকারোক্তির বিষয়ে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না বলে জানিয়েছে। উল্লেখ্য, জনসেবামূলক কাজে দুর্নীতির ঘটনাগুলো খতিয়ে দেখে চীনের ন্যাশনাল সুপারভাইজরি কমিশন।

এদিকে রবিবার দিনের শুরুর দিকে মেং হোয়াংওয়েইর স্ত্রী গ্রেস মেং জানিয়েছেন, তার স্বামী চীনে যাওয়ার আগে ২৫ সেপ্টেম্বর তাকে একটি ছুড়ির ছবি পাঠিয়েছিলেন।

মেং ফরাসি সাংবাদিকদের জানান, তার মতে এই ছুড়ির ছবির মাধ্যমে তার স্বামী জানাতে চাইছেন যে তিনি বিপদের সম্মুখীন।

মেং আরো জানান, ওই ছবি পাঠানোর পর থেকে হোয়াংওয়েইর সঙ্গে আর কোন যোগাযোগ হয়নি তার। মেং জানান, ছবির সঙ্গে হোয়াংওয়েই লিখে পাঠিয়েছেন- আমার ফোনের অপেক্ষা কর।

তার স্বামীর সঙ্গে কী হতে পারে সে বিষয়ে কোন ধারণা দেননি মেং।

উল্লেখ্য, গত শুক্রবার ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৫ সেপ্টেম্বর ফ্রান্স থেকে নিজ দেশ চীনে যান মেং হোয়াংওয়েই। এরপর তার খোঁজ মেলেনি। তার স্ত্রী পুলিশকে এই তথ্য জানায়। – রয়টার্স ও আল জাজিরা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর