,

সুন্দরবনে জ্যান্ত হরিণ সহ ৪টি কুমিরের চামড়া উদ্ধার

news-image

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের মধ্যবর্তী দুধমূখী খাল থেকে  ৪টি কুমিরের চামড়া ও একটি জ্যান্ত হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। জ্যান্ত হরিণটি ওই বনে অবমুক্ত করা হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে  ৪টি কুমিরের চামড়া ও একটি জ্যান্ত হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান রবিবার বিকেলে মোবাইল ফোনের মাধ্যমে বলেন, চাঁদপাই রেঞ্জের হরিণটানা টহল ফাঁড়ির বনরক্ষীরা দুধদমুখী খালে নিয়মিত টহলকালে একটি ডিঙ্গি নৌকা দেখতে পান।

এসময় বনরক্ষীরা নৌকাটি থামাতে বললে দ্রুত বনের কাছে ভিড়িয়ে নৌকায় থাকা লোকজন বনের মধ্যে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশী করে ৪টি কুমিরের চামড়া, চার পা বাঁধা একটি জ্যান্ত হরিণ উদ্ধার করা হয়।

ডিএফও আরো বলেন, উদ্ধারকৃত চামড়া সংরক্ষণের জন্য বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের মাধ্যমে রবিবার ঢাকায় পাঠানো হয়েছে। এঘটনায় অজ্ঞাত পাচারকারীদের আটকে সুন্দরবনে অভিযান চলছে। এঘটনায় বন্যপ্রাণী শিকার ও পাচার প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর