,

যারা পাঁচটি করে উইকেট পেয়েছেন তিন ফরমেটেই

news-image

স্পোর্টস ডেস্ক।। কুলদীপ যাদবের দাপুটে খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭২ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। দু’টেস্টের সিরিজে এখন ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া৷ প্রথম টেস্টে ভারতের জয়ের অন্যতম নায়ক কুলদীপ যাদব। ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে একাই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেন তিনি। টেস্ট, টি-টোয়েন্টি এবং এক দিনের ম্যাচ- তিন ধরনের ক্রিকেটেই কুলদীপ পাঁচ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব গড়েছেন। কুলদীপের আগে বিশ্ব ক্রিকেটে ছয় জন এই কৃতিত্ব গড়েছেন। দেখে নেওয়া যাক তাঁদের।

ইমরান তাহির:  এই স্পিনার দক্ষিণ আফ্রিকার টিমের খেলোয়াড়। তাহির টেস্টে দু’বার, এক দিনের ম্যাচে তিনবার, এবং টি-টোয়েন্টতে একবার এই কৃতিত্ব গড়েছেন।

উমর গুল: পাকিস্তানের এই ফাস্ট বোলার আটবার পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন। এর মধ্যে চারবার টেস্টে,দু’বার করে ওয়ানডে এবং টি-টোয়েন্ট ম্যাচে।

ভুবনেশ্বর কুমার: ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম বড় ভরসা ভুবনেশ্বর। টেস্টে পাঁচবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়ে ফেলেছেন ইতিমধ্যেই। এক দিন এবং টি-টোয়েন্টি একবার করে বিপক্ষের পাঁচ বা তার বেশি ব্যাটসম্যানকে আউট করেছেন।

অজন্তা মেন্ডিস: চারবার টেস্টে, তিনবার একদিনের ম্যাচে এবং দু’বার টি-টোয়েন্টিতে পাঁচ বা তার বেশি উইকেট পেয়েছেন শ্রীলঙ্কার অন্যতম সেরা এই অলরাউন্ডার।

লাসিথ মালিঙ্গা: শ্রীলঙ্কার এই সিমার সাতবার এক দিনের ম্যাচে, টেস্টে তিনবার, টি-টোয়েন্টিতে একবার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন।

টিম সাউদি: নিউজিল্যান্ডের ভরসার এই ডানহাতি পেসার তিন ফর্মেটে পাঁচবার তার বেশি উইকেট পেয়েছেন। এর মধ্যে টেস্ট সাতবার, এক দিনের ম্যাচে দু’বার, টি-টোয়েন্টিতে একবার।

কুলদীপ যাদব: সপ্তম ক্রিকেটার হিসাবে এই তালিকায় ঢুকে পড়লেন কুলদীপ যাদব। তিন ধরনের ক্রিকেটেই একবার করে পাঁচটির বেশি উইকেট দখল করে ফেললেন এই চায়নাম্যান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর