,

কারাগার আছে কিন্তু কয়েদি নেই!

news-image

ডেস্ক রিপোর্ট।। গোটা বিশ্বে অপরাধের মাত্রা যখন দিন দিন বাড়ছে তখন নেদারল্যান্ডস চিত্র একেবারেই ভিন্ন। অপরাধের হার কম হওয়ায় দেশটির অর্ধশতাধিক কারাগার এখন খালি। যেগুলো চালু আছে সেখানেও কয়েদি নেই বললেই চলে। বন্ধ কারাগারগুলি কিছু বিক্রি ও ভাড়া দিয়ে বেড়েছে সরকারের রাজস্ব আয়।

বিশ্বে পাল্টাচ্ছে অপরাধের ধরণ। যেখানে পুরো বিশ্ব সন্ত্রাস,জঙ্গিবাদে আতঙ্কিত, এর মাঝেই দৃষ্টান্ত হতে পারে নেদারল্যান্ডস। সামাজিক নানা উদ্যোগে অপরাধের মাত্রা একবারেই শূন্যেও কোটায়। ১২৯ বছরের পুরণো ব্রেডা কারাগার বর্তমানে তরুণ উদ্যোক্তাদের কাজের ক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে। যার কোন প্রকার বিরূপ প্রতিক্রিয়া পড়ছে না বলেও জানালেন সেখানকার কর্মরত মালিকরা।

কারাগারের গম্বুজ যা একসময় নারীদের ব্যবহারের ক্ষেত্র হিসেবে ছিল তা কেবলই ইতিহাস। নেদারল্যান্ডস জুড়ে বর্তমানে চালু আছে ১৩৮টি কারাগার। গত এক দশকে দেশটিতে কয়েদির হার কমেছে ২০ শতাংশ। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২৭টি কারাগার বন্ধ করে দেয়া হয়েছে। তার মধ্যে ৬টি বিক্রি করে দেয়া হয়েছে। বাকিগুলো ভাড়া ও আশ্রয়হীন মানুষের আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, অপরাধীদের জীবনমুখী করতে সামাজিক ও আইনিভাবে নেয়া নানা উদ্যোগ এই অভাবনীয় সাফল্যের কারণ। ডাচ বিচারকরা এখন ভিন্ন কৌশল অবলম্বন করছেন।

তাদের মতে, অপরাধীদের শাস্তির মাত্রা এখনও কমেনি, কিন্তু পদ্ধতি বদলেছে। তাদের সমাজসেবা মূলক কাজে নিয়োজিত করা হচ্ছে। একধরনের চেইন পদ্ধতির মাধ্যমে অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রিত করা হচ্ছে। ইতিমধ্যে খালি কারাগার গুলো ব্যবহারের অভিনব উপায় বের করে ফেলেছেন অনেক উদ্যোক্তা। ব্রেডা কারাগারে প্রাপ্ত বয়স্কদের জন্য চালু করা হচ্ছে রিয়েলিটি গেইম শো, এতে অংশ নিতে স্বেচ্ছায় কয়েদি হচ্ছেন সাড়ে তিন’শ প্রতিযোগী। এই রিয়েলিটি শো তে দেখানো হবে সত্যিকার কয়েদির জীবন চিত্র। তাদের খেলোয়ার হিসেবে রাখার পাশপাশি বিশেষ কিছু একটিভিটিও যোগ করা হচ্ছে বলে জানালেন রিয়েলিটি গেইম শো এর আয়োজকরা।

অপরাধ নিয়ন্ত্রণে বিশ্বের অন্যান্য দেশগুলো নেদারল্যান্ডসকে রোল মডেল হিসেবে নিতে পারে। সেক্ষেত্রে অপরাধহীন এক বিশ্ব উপহার দেয়া সম্ভব নতুন প্রজন্মকে। উৎস  : যমুনা টেলিভিশন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর