,

অস্ট্রেলিয়া থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে এক ধরণের ক্যান্সার, কিন্তু কীভাবে?

news-image

ডেস্ক রিপোর্ট ।। ক্যান্সার এমন একটি ভয়াবহ রোগ যা দেখা দিলে ধরেই নেওয়া হয় মানুষটি বেশিদিন বাঁচবেন না। কিন্তু অস্ট্রেলিয়া থেকে এক ধরণের মারাত্মক ক্যান্সার প্রায় নির্মূল করে দেওয়া হয়েছে। সে ক্যান্সারটি হলো সার্ভাইক্যাল ক্যান্সার। আশা করা হচ্ছে আগামী ২০ বছরের মাঝে ক্যান্সারটি সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে সে দেশ থেকে।

এ সংক্রান্ত গবেষণার ফল প্রকাশিত হয় দি ল্যান্সেট পাবলিক হেলথ জার্নালে। একটি কম্পিউটার মডেলের সাহায্য নিয়ে ২০১৫ সাল থেকে ২১০০ সালের মাঝে সার্ভাইক্যাল ক্যান্সারের ঝুঁকি মাপা হয়। সে দেশে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিনেশন (যা সার্ভাইক্যাল ক্যান্সারের ঝুঁকি কমাতে সক্ষম), সার্ভাইক্যাল স্ক্রিনিং এবং রোগটির ইতিহাসের ওপর ভিত্তি করে কাজ করে ওই মডেলটি।

বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রতি লাখে সাতজন নারীর সার্ভাইক্যাল ক্যান্সার দেখা যায়। কিন্তু ২০২০ সাল নাগাদ তা ছয়ে নেমে আসতে পারে। ফলে তা ওই দেশে ‘দুর্লভ ক্যান্সার’ হিসেবে বিবেচিত হবে। ২০১৩৫ সাল নাগাদ তা চারে নেমে আসবে। আর ২০৬৬ সাল নাগাদ লাখে একজন বা তারও কম নারীর মাঝে এই ক্যান্সার দেখা দেবে বলে আশা করা হচ্ছে।

অস্ট্রেলিয়া হলো পৃথিবীর প্রথম দেশ যেখানে সরকারিভাবে সার্ভাইক্যাল ক্যান্সারের টিকা দেওয়া হয়েছে ১২-১৩ বছর বয়সী কিশোর কিশোরিদের। ২০০৭ সাল থেকে মেয়েদের এবং ২০১৩ সাল থেকে ছেলেদেরকেও দেওয়া হচ্ছে এই টিকা। এ ছাড়া সে দেশের ক্যান্সারটির স্ক্রিনিং টেস্ট চালু করার কারণেও এর প্রকোপ কমে গেছে। এ কারণেই সে দেশ থেকে এই ক্যান্সারটি নির্মূল হবার পথে। তাদের পথে হাঁটা শুরু করেছে যুক্তরাজ্যশ আরও কিছু দেশ।  উৎস: প্রিয়.কম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর