,

বাংলাদেশ পাকিস্তানের হাইকমিশনারকে গ্রহণ করেনি, দাবি পাকিস্তান টুডে’র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ এখনও ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে গ্রহণ করেনি। এমনকি পাকিস্তান বারবার তাগাদা দেয়া সত্ত্বেও।

রোববার (৭ অক্টোবর) স্থানীয় গণমাধ্যম ডেইলি টাইমস’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ‘পাকিস্তান টুডে’।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তান পদটিতে সাকলাইন সায়েদাহ’কে নিয়োগ দেয়ার কথা বাংলাদেশকে জানিয়ে এখনও কোনও সাড়া পায়নি।

আরও বলা হয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষকে পরবর্তীতে বেশ কয়েকবার বিষয়টি মনে করিয়ে দেয়া সত্ত্বেও কোনও সাড়া পায়নি পাকিস্তান। তাই শীর্ষস্থানীয় অনেকেই এটাকে সায়েদাহ’র নিয়োগ বাতিল করা হয়েছে বলে ধরে নিয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দীকির মেয়াদ শেষ হয়। সূত্র: আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর