,

তনুশ্রীকে বোকা বানালো পুলিশ!

news-image

বিনোদন ডেস্ক : তনুশ্রী-নানা বিতর্কের ঝড় থামছেই না। দিন দিন অতীতের খতিয়ান থেকে বের হয়ে আসছে নানা বিস্ফোরক তথ্য। আর খবরের পাতায় বড় অক্ষরে জায়গা করে নিচ্ছে বলিউডের এই দুই তারকার নাম।

২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে তনুশ্রীকে হেনস্তা করেন নানা পাটেকর। এমনই অভিযোগ তনুশ্রীর। সম্প্রতি একটি গণমাধ্যমে এসে বিস্ফোরক এই অভিযোগ করেন তনুশ্রী। এরপর থেকেই বলিউডজুড়ে আলোচনা-সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে। যদিও নানা পাটেকর এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন। এমনকি এও বলেছেন, যদি তনুশ্রীর কাছে প্রমাণ থাকে, তাহলে তিনি পুলিশে অভিযোগ করেননি কেন? শুধু তাই নয়, মানহানির অভিযোগ তুলে তনুশ্রীর বিরুদ্ধে আইনি নোটিশও পাঠিয়েছেন নানা।

এবার তনুশ্রীও আইনি পথে হেঁটেছেন। মুম্বাইয়ের ওশিওয়াড়া থানায় নানা পাটেকরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিনেতা নানা পাটেকর ও পরিচালক গণেশ আচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তনুশ্রী। টুইট করে বিষয়টি তিনিই জানিয়েছেন।

কিন্তু তনুশ্রীকে বোকা বানিয়েছে পুলিশ। তনুশ্রীর কথামতো তারা এফআইআর দায়ের করেছেন ঠিকই। কিন্তু তাতে নানা পাটেকর বা গণেশ আচার্যের নাম নেই। শুধুমাত্র প্রাক্তন অভিনেত্রীর ওপর ও তার গাড়ির ওপর যে হামলা হয়েছে, সেটার অভিযোগ লিপিবদ্ধ করেছে পুলিশ। সেখানেও কারোর নাম উল্লেখ করা নেই।

এই বিষয়টি তনুশ্রী বুঝতেই পারেননি। কারণ পুলিশ মারাঠি ভাষায় অভিযোগ লিপিবদ্ধ করেছে। আর তনুশ্রী মারাঠি ভাষা জানেন না। ফলে এফআইআরে কী লেখা হয়েছে, পড়তে পারেননি তিনি।

এদিকে তনুশ্রীর আইনজীবী সতপুতে জানিয়েছেন, তনুশ্রী বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। এবার যখন জানতে পারলেন, তখন তিনি এটি নিয়েও পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার কথাও ভাবছেন প্রাক্তন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর