,

মোশতাক-মিসবাহকে ছাড়িয়ে গেলেন হাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : দুই বছর পর টেস্ট খেলতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ হাফিজ। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২৬ রানের ইনিংস খেলেন এ অলরাউন্ডার। এটা তার ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি।

সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানে সফল হাফিজ। জাতীয় দলের হয়ে ২০০টি ওয়ানডে ম্যাচ খেলে ১১টি সেঞ্চুরি এবং ৩৪টি ফিফটিতে ৬ হাজার ১০৭ রান করেছেন হাফিজ। আর টি-টোয়েন্টির ৮৩ ম্যাচে ৯টি ফিফটিতে তার সংগ্রহ ১ হাজার ৬৬৫ রান।

তিন বছর পর ক্যারিয়ারের ৫১তম টেস্টে ১০ম সেঞ্চুরির দেখা পেলেন হাফিজ। এই সেঞ্চুরি করার মধ্য দিয়ে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকটার মোশতাক আহমেদ, মোদাসসের নজর ও মিসবাহ-উল-হককে ছাড়িয়ে গেছেন হাফিজ। এর আগে ৫৭, ৭৬ ও ৭৫ টেস্ট খেলে ১০টি করে সেঞ্চুরি করেন মোশতাক, মোদাসসের এবং মিসবাহ।

তবে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ইউনিস খান। ১১৮টি টেস্ট খেলে ৩৪টি সেঞ্চুরি করে জাতীয় দল থেকে অবসরে যান তিনি। এছাড়া ২৫টি সেঞ্চুরি করেছেন কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক। ২৪টি সেঞ্চুরি করেছেন মোহাম্মদ ইউসুফ।

টেস্টে রান সংগ্রহের দিক থেকেও পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে শীর্ষে ইউনুস খান। ১১৮ টেস্টে ৩৪টি সেঞ্চুরি এবং ৩৩টি ফিফটিতে ১০ হাজার ৯৯ রান সংগ্রহ করেছেন তিনি। ১২৪ টেস্টে ২৩টি সেঞ্চুরি ও ৪৩টি ফিফটিতে ৮ হাজার ৮৩২ রান করেছেন সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।

আর ১১৯ টেস্টে ২৫টি সেঞ্চুরি ও পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৬টি ফিফটির সাহায্যে ৮ হাজার ৮২৯ রান করেছেন ইনজামাম-উল-হক। হাফিজের সংগ্রহ ৫১ টেস্টে ৩ হাজার ৫৭৮ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর