,

আফগান লিগে খেলতেই জাতীয় দলকে না বলে দিলেন গেইল

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে টি-টোয়েন্টির সংস্করণ আসার পর থেকেই অর্থের মোহ বেড়েছে খেলোয়াড়দের। যে কারণে ক্রিকেটাররা জাতীয় দলে খেলার চেয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলায় ঝুঁকে যাচ্ছেন। এবার আফগানিস্তানের প্রিমিয়ার লিগে (এপিএল) খেলার জন্য জাতীয় দলকেই না বলে দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল।

দেশের হয়ে খেলার চেয়ে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। এপিএলে খেলার জন্যই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্রিস গেইল।

আরব আমিরাতে চলছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ। পাঁচ দলের অংশ গ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বাল্খ লিজেন্ডসের হয়ে খেলবেন ক্রিস গেইল। ২১ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ওই দিনই ভারত–ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ শুরু। জাতীয় দলের খেলা থাকা সত্ত্বেও এপিএলে খেলার জন্য গেইলকে অনুমতি দিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।

অথচ সদ্য শেষ হওয়া রাজকোট টেস্টে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের বিপক্ষে ইনিংস ও ২৭২ রানে পরাজিত উইন্ডিজ। দলের এমন করুণ পরিণতি নিজ চোখে দেখেছেন ধারাভাষ্য দিতে ভারত সফরে আসা ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কার্ল হুপার।

দুদিন আগে ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে হুপার আক্ষেপ করেই বলেন, আইপিএল ক্যারিবিয়ান ক্রিকেটের ক্ষতি করছে। ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটারদের এখন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যে কোনো মূল্যে আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজিতে যোগ দেয়া। নারাইন, গেইল, পোলার্ডের মতো ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। এভিন লুইসও বোর্ডের চুক্তিতে সই করেনি।’

ওয়ানডে সিরিজ থেকে ক্রিস গেইলের সরে যাওয়া প্রসঙ্গে হুপার বলেন, ‘‌বলছিলাম না, ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্যারিবিয়ান ক্রিকেটের ক্ষতি করছে। এই তো তার জ্বলন্ত প্রমাণ। একজন ক্রিকেটার দেশের হয়ে না খেলে টি-টোয়েন্টি লিগ খেলতে চলল। আর বোর্ডও তাকে অনুমতি দিল। গেইলের মতো সিনিয়র ক্রিকেটার যদি এই রকম করে, জুনিয়ররা তো অনুসরণ করবেই। বোর্ড যদি কড়া না হয়, ক্যারিবিয়ান ক্রিকেটের দুর্দশা কাটবে না।’

হুপার আরও বলেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ক্রিকেটার কি আইপিএল খেলে না?‌ দেশের খেলা থাকলেই ওরা কিন্তু আইপিএলের মাঝপথে চলে যায়। গেইলরাও তো দেশের হয়ে খেলার পাশাপাশি ফ্রাঞ্চাই লিগ খেলতে পারে!

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর