,

১০ লাখ টাকা পেল দিয়া-রাজিবের পরিবার

news-image

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী দিয়া ও রাজিবের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা দিয়েছে জাবালে নূর বাসের কর্তৃপক্ষ।

রোববার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে একটি হলফনামার মাধ্যমে এ তথ্য জানান জাবালে নূর পরিবহনের মালিকপক্ষের আইনজীবী পঙ্কজ কুমার কুণ্ডু।

আইনজীবী পঙ্কজ কুমার কুণ্ডু বলেন, ‘শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত শিক্ষার্থী রাজিব ও দিয়ার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে।’

এর আগে গত বৃহস্পতিবার নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা করে দেওয়ার হাইকোর্টের নির্দেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত ৩০ জুলাই জাবালে নূর পরিবহনের মালিকপক্ষকে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থী রাজিব ও মীমের পরিবারকে এক সপ্তাহের মধ্যে পাঁচ লাখ টাকা করে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। ওই দুই শিক্ষার্থী নিহতের একদিন পর এই নির্দেশ দেন আদালত। সেই সাথে আদালত আহত ৯ শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ও জাবালে নূরের মালিকপক্ষকে বহন করার নির্দেশ দিয়েছিল।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই দুপুরে বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষা করা শিক্ষার্থীদের চাপা দেয় জাবালে নূর পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আব্দুল করিম রাজীব ও দিয়া খানম মীমের মৃত্যু হয়। এ ছাড়া এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর