,

আবারও ‘বাংলাদেশিদের’ উইপোকা বলল বিজেপি

news-image

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ আবার কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উইপোকা বলে মন্তব্য করেছেন।

রবিবার (৭ অক্টোবর) মধ্যপ্রদেশের রাতলামে এক জনসভায় অমিত শাহ আসামে কীভাবে চল্লিশ লক্ষ অবৈধ ‘বাংলাদেশি’ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে, কীভাবে তাদের এক এক করে দেশ থেকে তাড়ানো হবে, বিস্তারিত ভাবে সেই ব্যাখ্যা দিয়েছেন।

সরকারিভাবে বাংলাদেশকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন একজন ‘বাংলাদেশি’কেও ফেরত পাঠানো হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন, ঠিক তখনই এমন মন্তব্য করলেন মোদির দলের প্রধান।

জনসভায় অমিত জানিয়েছেন, দেশের সুরক্ষার জন্য একটি উইপোকাকেও ভারতে থাকতে দেওয়া হবে না। কিছুদিন আগেই রাজস্থানের একটি জনসভায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উইপোকা’ বলায় প্রবল সমালোচনা হয়েছিল। এবার মধ্যপ্রদেশে অনুপ্রবেশকারীদের ‘উইপোকা’ বলে অমিত শাহ বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী কথা আসামের নাগরিকপঞ্জিকে নির্বাচনী ইস্যু হিসেবে তুলে ধরাটাই বিজেপি কৌশল কৌশল হিসেবে বেছে নিয়েছে।

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা হতেই বিজেপি নির্বাচনী প্রচারে মরিয়া হয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রশ্ন আর দেশের সুরক্ষার বিষয়কেই তুলে ধরতে শুরু করেছে। বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, খুব একটা ভাল অবস্থায় নেই বিজেপি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর