সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোপা পুনরুদ্ধার করলো ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ অনুর্ধ্ব-১৯ ক্রিকেটের শিরোপা উদ্ধার করলো ভারত। প্রথম পাঁচ আসরে শিরোপা জয়ের পর ষষ্ঠ আসরে সেরা হতে পারেনি ভারত। তবে সপ্তম আসরের ফাইনালে আজ শ্রীলংকাকে ১৪৪ রানের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করলো ভারত।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ভারত। ব্যাট হাতে শুভ সূচনা করে ভারত। দুই ওপেনার ইয়াসাসভি জিসওয়াল ও অনুজ রাওয়াত ১৫১ বলে ১২১ রানের জুটি গড়েন। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন।

রাওয়াত ৫৭ রানে ফিরলেও সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন জিসওয়াল। শেষ পর্যন্ত সেঞ্চুরি বঞ্চিত হন জাইসওয়াল। ৮৫ রানে থেমে যান তিনি। ১১৩ বল মোকাবেলা করে ৮টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান জিসওয়াল।তিন নম্বরে ব্যাট হাতে নামা দেবদূত পাদিক্কাল ৩১ রানের বেশি করতে পারেননি। তবে চতুর্থ উইকেটে জুটি বেঁেধ অধিনায়ক সিমরান সিং ও আয়ুশ বাদোনি দলকে বড় সংগ্রহ এনে দেন।

ইনিংসের শেষ ৫৫ বলে অবিচ্ছিন্ন ১১০ রান যোগ করেছেন সিমরান ও বাদোনি। সিমরান ৩টি ও ৪টি ছক্কায় ৩৭ বলে ঝড়ো ৬৫ রান করেন। হাফ-সেঞ্চুরির স্বাদ পেয়েছেন বাদোনিও। অধিনায়কের চেয়ে বেশি মারমুখী ছিলেন তিনি। মাত্র ২৮ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫২ রান করেন বাদোনি। তাদের দুরন্ত জুটির কল্যানে ৫০ ওভারে ৩ উইকেটে ৩০৪ রানের সংগ্রহ পায় ভারত।

প্রথমবারের মত শিরোপা জয়ের জন্য ৩০৫ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় শ্রীলংকা। এরপর দ্বিতীয় উইকেটে নিশান মাদুশাকা ও পাসিন্দু সুরিয়াবান্দরা লড়াই করার চেষ্টা করেন। কিন্তু বড় লক্ষ্যের জন্য বড় জুটি গড়তে পারেননি তারা। ৪৬ রান যোগ করেন তারা। মাদুশাকা ৪৯ ও সুরিয়াবান্দারা ৩১ রানে ফিরেন।

এরপর আর কোন বড় জুটি গড়তে পারেনি শ্রীলংকা। কারন ভারতের বাঁ-হাতি স্পিনার হার্স তিয়াগির ঘুর্ণির সামনে পরের দিকের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি। যাওয়া-আসার মিছিল করে কোন ব্যাটসম্যানই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি। একমাত্র নাভোদ পারানাবিথানা ছিলেন ব্যতিক্রম। ২টি করে চার ও ছক্কায় ৬১ বলে ৪৮ রান করেন পারানাবিথানা। ফলে কম রানে গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা পায় শ্রীলংকা। শেষ পর্যন্ত ৬৮ বল বাকী রেখে ১৬০ রানে অলআউট হয় লংকান যুবারা।

ভারতের তিয়াগি ৩৮ রানে ৬ উইকেট শিকার ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। টুর্নামেন্ট সেরা হন ভারতেরই জিসওয়াল।

১৯৮৯ সালে প্রথম অনুষ্ঠিত হয় এশিয়া কাপ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্ট। ঐ আসরটি হয়েছিলো বাংলাদেশে। প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় ভারত। এরপরের চার আসরেও শিরোপা জিতে তারা। তবে গেল বছর ভারতের সেরা মুকুট ছিনিয়ে নেয় আফগানিস্তান। কিন্তু এক বছর বাদে আবারো শিরোপা পুনরুদ্ধার করলো ভারত।

এশিয়া কাপের রোল অব অনার :
সাল স্বাগতিক চ্যাম্পিয়ন রানার্স-আপ
১৯৮৯ বাংলাদেশ ভারত শ্রীলংকা
২০০৩ পাকিস্তান ভারত শ্রীলংকা
২০১২ মালয়েশিয়া ভারত ও পাকিস্তান —–
২০১৩/১৪ সংযুক্ত আরব আমিরাত ভারত পাকিস্তান
২০১৬ শ্রীলংকা ভারত শ্রীলংকা
২০১৭ মালয়েশিয়া আফগানিস্তান পাকিস্তান
২০১৮ বাংলাদেশ ভারত শ্রীলংকা

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান