,

ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে: কাদের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মূল পুঁজি এখন গুজব সন্ত্রাস। তবে যতো নালিশ, নাশকতার পরিকল্পনা, গুজব সন্ত্রাস চালানো হোক না কেন কোনো কাজ হবে না। ক্ষমতার মঞ্চে পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। ক্ষমতা পরিবর্তনে নির্বাচনের বিকল্প না থাকায় বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে।

রবিবার উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আমির কমপ্লেক্স এলাকায় দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নিবার্চনের আগে অন্তর্বর্তী কিংবা অন্য কোনো সরকার হবে না। সরকার যেটা আছে শেখ হাসিনার নেতৃত্বাধীন এই সরকারই থাকবে। আগামী জানুয়ারি মাসের ২৭ তারিখের আগে যেকোনো দিন নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সেটা নির্বাচন কমিশনের এখতিয়ার। তারিখ ঘোষণা করে ইসি নির্বাচনী কাজ করবে। আর এই সরকার তার রুটিন কাজ করবে। সরকারের দায়িত্বে এরিয়া বদলে যাবে। মেজর দায়িত্ব থেকে সাধারণ দায়িত্ব, রুটিন দায়িত্ব পালন করবে। হয়তো সাইজটা একটু ছোট হবে। অক্টোবরের শেষ সপ্তাহে হতে পারে।’

দলের নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, যারা দলীয় মনোনয়নের বিরুদ্ধে বিদ্রোহ করবে, তাদের কাউকে ছাড় দিবেন না শেখ হাসিনা। নিজেদের মধ্যে আলাদা দলবাজি করবেন না। চাঁদাবাজি করবেন না। ক্ষমতার দাপট দেখাবেন না, এর ফল ভালো হবে না।

তিনি বলেন, মশারির মধ্যে মশারি, ঘরের মধ্যে ঘর চলবে না, তাফালিং করবে না, ক্ষমতার অপব্যবহার করবেন না, পরিণতি ভাল হবে না। সবাই ঐক্যবদ্ধ থাকুন, দলীয় মনোনয়নের বিরুদ্ধে বিদ্রোহীদের ক্ষমা নেই। আর শোডাউনে কারো নমিনেশন হবে না। শোডাউনের নামে যারা বিশৃঙ্খলা করবে, তাদের নম্বর কাটা যাবে। কয়েকটা সংস্থা এখানে মনিটরে আছে, কারা কি করছে সব দেখছি। প্রার্থীদের বলবো, সমর্থকদের থামান। না হলে কিন্তু আপনার নম্বর কাটা যাবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাতে দেশ ও গণতন্ত্র নিরাপদ না। অন্যের আন্দোলন, গুজবের ওপর ভর করেও ব্যর্থ তারা। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাত্ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘের মহাসচিব যান ঘানা, তার নামে চিঠি এলো। আমি বলি এই চিঠি কি আকাশের ঠিকানায় এলো? জাতিসংঘের মহাসচিব কি আকাশের ঠিকানায় চিঠি লিখলেন? পরে দেখা গেল মহাসচিব নাই। একজন অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জানালেন। জাতিসংঘের মহাসচিবের নামে এই চিঠি ভুয়া।’ এ সময় উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভুয়া, ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। ওবায়দুল কাদের একই স্লোগান দিয়ে বলেন, ‘যারা জাতিসংঘের মহাসচিবের নামে এ দেশের মানুষের কাছে মিথ্যাচার করে তারা ক্ষমতায় গেলে গণতন্ত্র নিরাপদ?’ সবাই না না বলে স্লোগান দেন। দেশের মানুষ নিরাপদ? আইনের শাসন নিরাপদ?

বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ১০ বছরে আন্দোলন হয়নি, আর হবেও না। তাদের আন্দোলন হবে নির্বাচনের পর। বিএনপি মাসের পর মাস আন্দোলনের ঘোষণা দিয়ে আসছে। কিন্তু বাস্তবায়ন করতে পারে না। বিএনপির কথা এখন আর কেউ বিশ্বাস করে না। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর