,

বিপিএলে অনিশ্চিত সাকিব, তার বদলে ঢাকা ডায়নামাইটসে খেলবেন যে ভয়ঙ্কর ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক: আর সপ্তাহ তিনেকেরও কম সময় আছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ক্রিকেটার ড্রাফটের। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানের আগেই ফ্র‍্যাঞ্চাইজিগুলা শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে নিজেদের মত করে। তবে বিস্ময়ের ব্যাপার হলো রাজশাহী কিংসের এবার মুশফিকুর রহিমকে ছেড়ে দেওয়া। এতে বেশ অবাক হয়েছে অন্যান্য ফ্র‍্যাঞ্চাইজি। তাইতো সুযোগ পেলে মুশফিককে ঢাকাতে পেতে চান ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী।

সাত দলের এই টুর্নামেন্ট শুরুর আগেই ডালপালা মেলেছিলো অনেক অনিশ্চয়তার। তবে বেশ নাটকীয়তার পর শেষপর্যন্ত চট্টগ্রামের ফ্র‍্যাঞ্চাইজি ফিরলেও বিপিএলে বোধয় ফেরা হচ্ছে না সাকিবের। না, বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নিয়ে অন্যকোন সংশয় নয়। আঙুলের পাওয়া চোটের কারণে তিন মাসের জন্য ছিটকে গেছেন সাকিব। ধারণা করা হচ্ছে সেকারণেই তাকে নাও পাওয়া যেতে পারে বিপিএলের ষষ্ঠ আসরে।

তবে শেষ পর্যন্ত সাকিবের জন্য অপেক্ষা করবে লিগে তার দল ঢাকা ডায়নামাইটস। এমনটাই জানিয়েছেন ফ্র‍্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ওবেদ আর নাজিম। শেষ পর্যন্ত সাকিব সুস্থ হয়ে ডায়নামাইটস শিবিরে যোগ দিবেন আশা করে ওবেদ আর নাজিম বলেন, ‘আমরা আশা করছি সে (সাকিব) এর মধ্যেই সুস্থ হয়ে উঠবে। ও যদি টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ পরেও এসে যোগ দেই তাহলেও আমাদের জন্য অনেক। সাকিবকে ছাড়ারতো কোন প্রশ্নই উঠে না। আমরা খুবই হোপফুল, ইনশাআল্লাহ্‌ সে সুস্থ হয়ে উঠবে বাকি দিনগুলার আগেই।’

তবে শেষ পর্যন্ত সাকিব ফিরুক কিনবা না ফিরুক, সুযোগ আসলে টাইগারদের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে দলে টানতে আগ্রহী ঢাকা। টুর্নামেন্টের শেষ আসরে মুশফিক খেলেছিলো রাজশাহী কিংসের হয়ে, তবে এবার আর তাকে রিটেইন করাইনি ফ্র‍্যাঞ্চাইজিটি। বাংলাদেশ দলের ‘মিস্টার ডিপেন্ডেবলের’ খেতাব পাওয়া মুশফিকে ছেড়ে দেওয়াতে বেশ অবাকই হয়েছেন ওবেদ আর নাজিম।

সুযোগ পেলে তাই মুশফিককে ঢাকা শিবিরে নিয়ে আসতে চান জানিয়ে তিনি বলেন, ‘টিম তাকে রিটেইন করেনি, ঠিক কেনো তাকে রিটেইন করেনি আমরা তা বলতে পারি না। কিন্তু আমাদের যদি সুযোগ আসে মুশফিককে পাওয়ার, আমরা তাকে নিতে চাই।’

উল্লেখ্য, মাস খানেক এগিয়ে চলতি বছরের অক্টোবরের শুরুর দিকে মাঠে গড়ানোর কথা ছিল বিপিএলের ষষ্ঠ আসর। যেখানে সম্ভাব্য তারিখ হিসাবে ৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিপিএল চলবে বলে সময় নির্ধারণ করেছিল বিসিবি। তবে মাস তিনেক আগে হঠাৎ করেই সিদ্ধান্ততে আসলো পরিবর্তন, জানা গেলো এবছর মাঠে গড়াচ্ছ না বিপিএল।

ডিসেম্বরে হতে যাওয়া নির্বাচনের দুই মাস আগে দেশের সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বোর্ড। তবে গত ২৯ জুলাই বিপিএল নিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে বিসিবি তরফ থেকে। যেখানে বলা হয়েছে আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের ৬ষ্ঠ আসর। ৩৪ দিনের এই টুর্নামেন্ট ৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ৮ ফেব্রুয়ারি তারিখে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর