,

বিকাশ প্রতিদিন নতুন সঙ্গিনীর সাথে যৌ*তায় লিপ্ত হতো

news-image

বিকাশ বেহলের কুইন ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি জানান, ২০১৪ সালে কুইনের সেটে পরিচালক তাকে যৌন হেনস্থা করেছিলেন।

সম্প্রতি ইন্ডিয়া টুডের একটা সাক্ষাৎকারে এ কথা জানান কঙ্গনা। বলেন, আমি তাকে সম্পূর্ণ বিশ্বাস করি। ২০১৪ সালে কুইনের শুটিং চলাকালীন তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও প্রতিদিন একজন নতুন সঙ্গিনীর সঙ্গে যৌনতায় লিপ্ত হতেন। আমি মানুষকে এবং তাদের বিয়েকে জাজ করি না কিন্তু অ্যাডিকশন যখন অসুস্থতা হয়ে যায় তখন মুখ খোলা উচিত। সে প্রতি রাতে পার্টি করতো আর আমি রোজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম এবং তথাকথিত কুল না হওয়ার জন্য আমাকে লজ্জায় ফেলা হতো।

৩১ বছর বয়সী অভিনেত্রী জানান, প্রথমবার যখন পরিচালকের সঙ্গে দেখা হয়েছিল তখন তিনি তাকে অত্যন্ত জোরে চেপে ধরেছিলেন এবং তার চুলের ঘ্রাণ নিয়েছিলেন।

‌‘প্রতিবার আমাদের কোনও সামাজিক অনুষ্ঠানে দেখা হলে আমরা পরস্পরকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানাতাম। আর প্রতিবারই সে আমার ঘাড়ে মুখ গুঁজে দিতো, আমাকে খুব জোরে চেপে ধরে আমার চুলের ঘ্রাণ নিতো। আমার নিজেকে তার কবল থেকে বের করে আনতে খুব কসরত করতে হতো। সে বলতো আমার তোমার গন্ধটা খুব ভালো লাগে কেন?। আমি বলছি তার মধ্যে কিছু গন্ডগোল নিশ্চয়ই আছে।’

কঙ্গনা বলেন, মেয়েটির পাশে দাঁড়ানোর পর তিনি অনেকগুলো কাজের সুযোগও হারিয়েছেন। তিনি মুখ খোলার পর বিশাল বেহল নাকি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন এবং বিষয়টা পুরোপুরি কার্পেটের নিচে চাপা পড়ে গিয়েছে।

‘আমি বলছি তো তার মধ্যে নিশ্চয়ই কিছু গলদ আছে। আমি মেয়েটিকে (অন্য একজন মহিলা যিনি হাফিংটন পোস্ট ইন্ডিয়ার সাক্ষাৎকারে পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন তাঁর সমর্থনে) বিশ্বাস করি। কিন্তু দুঃখের বিষয় হল ঘটনাটা চাপা পড়ে গিয়েছে, অনেকেই তাকে আক্রমণ করছে কিন্তু এই বিষয়ে মেয়েটি অনেক আগেই সাহায্য চেয়েছিল। ওই সময় বিষয়টা পুরোপুরি চাপা পড়ে গেলেও আমি মেয়েটির সঙ্গে পুরোপুরি সহমত। আমি ভেবেছিলাম #MeToo আন্দোলন কাজ করবে কিন্তু আমি ভুল ভেবেছিলাম।’

অনুরাগ কাশ্যপ যে দিন জানিয়েছেন ফ্যান্টম ফিল্মস আর হবে না সেই দিনেই কঙ্গনা এই কথাগুলো বলেছেন। কঙ্গনা জানান, ফ্যান্টমের খবরটা পাওয়ার পর অনেকেই তাকে আক্রমণের সাহস পাচ্ছে। এমন একটা সমাজের প্রতি সত্যিই ঘৃণা হয়। নিজেদের আয়নায় দেখুন, কাপুরুষের দল, অক্ষম মানুষদের আক্রমণ করে কিছুই কাজ হবে না। আমরা করি বা করি না। সুযোগসন্ধানী হওয়া বন্ধ করুন। আমরা যদি এই জঘন্য সমাজের অংশ হই তবে সেটা মেনেই নিই। অন্তত সৎ থাকুন। আপনাদের এই রাগ ট্যাব্লয়েডের গসিপ ছাড়া আর কোনও কাজেই আসবে না।

হাফিংটন পোস্ট রিপোর্ট অনুসারে ফ্যান্টম ফিল্মস (বিকাশ বেহল যার সহ-কর্ণধার) বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসাবে বিকাশ বেহলের বিরুদ্ধে উঠা বিভিন্ন অভিযোগকেই দায়ী করা হয়েছে।

কঙ্গনা রানাওয়াতের আসন্ন ছবি মণিকর্ণিকাঃ দ্যা কুইন অব ঝাঁসি বিকাশ বেহলের ফ্যান্টম ফিল্মসের সুপার ৩০ এর সঙ্গে একই দিনে মুক্তি পাবে, যা ফ্যান্টম ফিল্মসের শেষ প্রোজেক্ট। আগামী ২৫ শে জানুয়ারি ছুবি দু’টো মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর