,

আসিফের ছবিতে তমা মির্জা ও আমান

news-image

বিনোদন প্রতিবেদক : পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল চলচ্চিত্র ‘গহীনের গান’ এ অভিনয় করছেন জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। দুই দফা শুটিং শেষে এবার তার সঙ্গে যুক্ত হলেন রুপালি পর্দার আরও দুই জনপ্রিয় শিল্পী। তারা হলেন জাতীয় চলচ্চিত্র পুরুস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা ও চিত্রনায়ক আমান রেজা।

ছবিটি প্রযোজনা করছেন বাংলাঢোল। ইতিমধ্যে চুক্তি সম্পন্ন করেছেন এ দুই তারকা। কয়েক মাস আগে ছোট পর্দার গুণী অভিনেত্রী তানজিকা আমিনকে নিয়ে আসিফ শুরু করেন ‘গহীনের গান’-এর শুটিং। সেসময় নির্মাতা সাদাত হোসেইন জানান, ধাপে ধাপে এর সঙ্গে আরও অভিনয়শিল্পী যুক্ত হবেন। সেই শিল্পীরা হলেন তমা ও আমান। তারা ছবিটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয়ে থাকছেন। শিগগিরই তাদের অংশের শুটিং শুরু হবে বলে জানানো হয়।

‘গহীনের গান’ সম্পর্কে তমা বলেন, এটি একটি ব্যতিক্রমী উপস্থাপনা হতে যাচ্ছে। কাজটির সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।

অন্যদিকে আমান বলেন, দুই বাংলায় সমান তালে কাজ করছি। এই কাজ টি অবশ্যই আমার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে।

বাংলাঢোল লিমিটেডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়, এতোদিন অডিও প্রযোজনায় প্রশংসা পেয়েছেন তারা। এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়েছে বাংলাঢোল। ‘গহীনের গান’ হতে যাচ্ছে তাদের প্রথম ছবি।

ছবিতে আসিফ আকবরের গাওয়া নয়টি নতুন গান থাকছে, সঙ্গে একটি নান্দনিক গল্প তুলে ধরা হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর