,

একবার শুনেছিলাম আমি নাকি প্রেগন্যান্ট : শারাপোভা

news-image

স্পোর্টস ডেস্ক : রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভার দুনিয়া জুড়ে ভক্তের অভাব নেই। শুধু টেনিসের সবুজ কোর্ট মাতিয়ে রাখেন না, গ্ল্যামার জগতেও রয়েছে তার সফল পদচারণা। বিশ্বব্যাপী খ্যাতির কারণে পোহাতে হয়েছে অনেক বিড়ম্বনাও।

৩১ বছর বয়সী শারাপোভা সেই খ্যাতির বিড়ম্বনার গল্প শোনালেন এক টেলিভিশন শো’তে। নিজের সম্পর্কে সবচেয়ে বড় গুজব কী শুনেছেন? প্রশ্নের জবাবে মারিয়া শারাপোভা বলেন, ‘একবার শুনেছিলাম, আমি নাকি প্রেগন্যান্ট। একজন তো সরাসরি আমায় প্রশ্ন করে বসেন, তুমি কি প্রেগন্যান্ট? ভাবুন! এমন ঘটনার স্বাক্ষী বহুবার থেকেছি।’

কখনো ভক্তদের পাগলামির কবলে পড়েছিলেন কি না-এমন প্রশ্নের জবাবে রুশ সুন্দরী বলেন, ‘আমার সমর্থকরা যথেষ্ট ভদ্র-সভ্য। তেমন পাগলামো কখনও করতে দেখিনি। কেউ কেউ আমার নাম বা অটোগ্রাফ ট্যাটু করিয়ে আমায় দেখিয়েছেন। কেউ ছবিও ট্যাটু করিয়েছেন। কিন্তু ওই পর্যন্তই। সমর্থকদের সম্পর্কে যদি বলতে হয় তো বলব, ওরা খুব স্বতঃস্ফূর্ত এবং একনিষ্ঠ ভক্ত।’

রাশিয়ার নইয়াগান শহরে জন্ম নেওয়া শারাপোভা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্থায়ীভাবে বাস করছেন ১৯৯৪ সাল থেকে। ফ্লোরিডার একটি টেনিস অ্যাকাডেমি থেকেই তার হাতেখড়ি হয় টেনিসের। টেনিস ক্যারিয়ারে তিনি উইম্বলডন জিতেছেন একবার, ২০০৪ সালে। সেবার সেরেনা উইলিয়ামসকে হারিয়ে তিনি এ ট্রফি ঘরে তুলেন। ২০১২ ও ২০১৪ সালে জিতেছেন ফ্রেঞ্চ ওপেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর